Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রাজিল বা আর্জেন্তিনা নয়, অলিম্পিক ফুটবলে সবচেয়ে বেশি সোনা জিতেছে দুই দেশ

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে যে ইভেন্টগুলি শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম ফুটবল। কাল থেকেই শুরু মহিলাদের ফুটবল। তারপর হবে পুরুষদের ফুটবল। ১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে ফুটবল ছিল না। অলিম্পিকে ফুটবলের অভিষেক ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে।

অনূর্ধ্ব ২৩ ইভেন্ট

অনূর্ধ্ব ২৩ ইভেন্ট

অলিম্পিক হয় চার বছর অন্তর, ফিফা ফুটবল বিশ্বকাপও। বিশ্বকাপকেই বিশ্ব ফুটবলের সেরা আসর বলে চিহ্নিত করা হয়ে থাকে। তাই অলিম্পিকের ফুটবলে সোনা জেতার বিষয়টিতে যাতে বিশ্বকাপ জয়ের বিষয়টির কোনও সংঘাত না হয় সে কারণেই ১৯৯২ সালের অলিম্পিক থেকেই শুরু হয় বিভিন্ন দেশের অনূর্ধ্ব ২৩ দলের অংশগ্রহণ। অলিম্পিকের দলে ২৩ বছরের বেশি ফুটবলারের সংখ্যা হতে পারে সর্বাধিক ৩।

টোকিও অলিম্পিকে ফুটবল

টোকিও অলিম্পিকে ফুটবল

যেহেতু করোনা পরিস্থিতিতে টোকিও অলিম্পিক এক বছর দেরিতে হচ্ছে সে কারণে অনূর্ধ্ব ২৩ নয়, অনূর্ধ্ব ২৪ ফুটবলাররা অংশ নিতে পারবেন। ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম তাঁরাই অলিম্পিকে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রেও সর্বাধিক তিনজন অনূর্ধ্ব ২৪-এর বেশি বয়সের ফুটবলার থাকতে পারবেন প্রতিটি দল। এবারের অলিম্পিকেই প্রথম ব্যবহৃত হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার সিস্টেম। পুরুষ ও মহিলাদের ফুটবল ইভেন্টগুলি হবে টোকিওর অলিম্পিক স্টেডিয়াম-সহ সাতটি স্টেডিয়ামে।

কে কোন গ্রুপে

কে কোন গ্রুপে

পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে আয়োজক জাপানের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স। গ্রুপ বি-তে নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস ও রোমানিয়া। গ্রুপ সি-তে রয়েছে মিশর, স্পেন, আর্জেন্তিনা ও অস্ট্রেলিয়া। ব্রাজিলের সঙ্গে জার্মানি, আইভরি কোস্ট ও সৌদি আরব রয়েছে গ্রুপ ডি-তে। গ্রুপ পর্যায়ের পর কোয়ার্টার ফাইনাল হবে ৩১ জুলাই, দুটি সেমিফাইনাল ৩ অগাস্ট, ৬ অগাস্ট ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং ৭ অগাস্ট ইওকোহোমায় হবে সোনাজয়ী নির্ধারণের ম্যাচ। মহিলাদের ফুটবলে যে ১২টি দেশ অংশ নেবে সেগুলি হলো জাপান, কানাডা, গ্রেট ব্রিটেন, চিলি, চিন, ব্রাজিল, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

পুরুষদের ফুটবলে সোনাজয়ী

পুরুষদের ফুটবলে সোনাজয়ী

২০১৬ সালের রিও অলিম্পিকে ফুটবল ফাইনালে ব্রাজিল ও জার্মানির ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জেতে ব্রাজিল। অলিম্পিক ফুটবলে সেটাই ব্রাজিলের প্রথম সোনা জয়। অলিম্পিক ফুটবলে সবচেয়ে বেশি তিনবার করে সোনা জিতেছে হাঙ্গেরি (১৯৫২, ১৯৬৪ ও ১৯৬৮)। ১৯০০ সালের অলিম্পিকে ফুটবল আত্মপ্রকাশ করেছিল, সেইবার-সহ তিনবার সোনা জিতেছে গ্রেট ব্রিটেন (১৯০০, ১৯০৮ ও ১৯১২)। আর্জেন্তিনা (২০০৪ ও ২০০৮), সোভিয়েত ইউনিয়ন (১৯৫৬ ও ১৯৮৮) এবং উরুগুয়ে (১৯২৪ ও ১৯২৮) দুইবার করে অলিম্পিক ফুটবলে সোনা জিতেছে। ব্রাজিল (২০১৬), যুগোস্লাভিয়া (১৯৬০), পোল্যান্ড (১৯৭২), স্পেন (১৯৯২), পূর্ব জার্মানি (১৯৭৬), নাইজেরিয়া (১৯৯৬), ফ্রান্স (১৯৮৪), চেকোস্লোভাকিয়া (১৯৮০), ইতালি (১৯৩৬), সুইডেন (১৯৪৮), বেলজিয়াম (১৯২০), মেক্সিকো (২০১২), কানাডা (১৯০৪) ও ক্যামেরুন (২০০০) অলিম্পিক ফুটবলে একবার করে সোনা জিতেছে। তবে সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে সবচেয়ে বেশি ৬বার ফুটবল থেকে অলিম্পিক পদক পেয়েছে ব্রাজিল। সোভিয়েত ইউনিয়ন, হাঙ্গেরি ও যুগোস্লাভিয়া জিতেছে পাঁচবার করে। অলিম্পিক ফুটবলে আর্জেন্তিনা ও ডেনমার্ক চারবার করে পদক জিতেছে।

ফুটবলারদের মধ্যে

ফুটবলারদের মধ্যে

লিওনেল মেসি, সের্হিও অ্যাগুয়েরো, পেপ গুয়ার্দিওলা, স্যামুয়েল ইতো-র মতো তারকারা অলিম্পিকে দেশের হয়ে সোনা জেতার স্বাদ পেলেও অনেকের ভাগ্যেই তা জোটেনি। সেই তালিকাও কম তারকাখচিত নয়। এই তালিকাতে নাম রয়েছে রোমারিও, বেবেতো, দিয়েগো সিমিওনে, হার্নান ক্রেসপো, জাভি হার্নান্দেজ, কার্লেস পুওল, সার্জ ন্যাব্রির মতো তারকারা। ২০১২ সালের অলিম্পিকে থিয়াগো সিলভা, মার্সেলো, অস্কারের মতো তারকাখচিত ব্রাজিলকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+