Messi vs Ronaldo: রাত পোহালেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ, কোথায়-কীভাবে দেখবেন আল নাসের বনাম ইন্টার মায়ামি ম্যাচ?
নতুন বছরের শুরুতেই এশিয়া সফরে এসেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। মঙ্গলবার মেজর লিগ সকারের ক্লাবটি প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলছে সৌদি আরবে। বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। প্রাক্ মরসুম আন্তর্জাতিক সফরের অংশ হিসাবেই সৌদি আরবে এসেছে মেসির দল।
প্রাক মরসুম প্রস্তুতি সফরে সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ইন্টার মায়ামি। যদিও ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি, এমনকি তাঁর পুরানো সতীর্থ সুয়ারেজও গোল পেয়েছিলেন। কিন্ত দলের জয় অধরাই থাকে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মেসিরা মুখোমুখি হবেন আল নাসেরের।

ভারতীয় সময় শুক্রবার রাত ১১.৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচ। সৌদি আরবের রাজধানী শহর রিয়াধের কিংডোম এরিনাতে এই ম্যাচ হবে। ভারতের কোনও চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে না। আল নাসের বনাম ইন্টার মায়ামির মধ্যে প্রদর্শনী ম্যাচটি অ্যাপল টিভিতে লাইভ দেখানো হবে। যাদের অ্যাপল টিভি সাবস্ক্রিপশন আছে তারাই এই ম্যাচ দেখতে পাবেন।
মেসি ও রোনাল্ডো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, রোনালদোর গোল ২০টি। সম্প্রতি চোটের কবলে পরেছিলেন রোনাল্ডো, ফলে মেসির দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এমনকি রোনাল্ডোর চোটের জন্য আল নাসের তাদের চিন সফর বাতিল করে।
কয়েক দিন আগেই আল নাসেরের হোম গ্রাউন্ডে হয়েছে এল ক্লাসিকো। প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের খেলা দেখতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি এবং স্প্যানিশ সংবাদমাধ্যমে তেমনই খবর।
নতুন বছরের শুরু থেকেই মেসি-রোনাল্ডো দ্বৈরথের অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা। ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে দুই মহাতারকা এখন ভিন্ন মহাদেশের ক্লাব ফুটবলের সদস্য। ফলে প্রদর্শনী ম্যাচই এখন দুই মহাতারকার দ্বৈরথ দেখার একমাত্র উপায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications