Super Cup 2024:গ্যালারিতে বসে দেখতে চান সুপার কাপের ডার্বি? জেনে নিন কীভাবে কাটতে হবে বড় ম্যাচের টিকিট
বছরের শুরুতেই ডার্বির উত্তাপ। আগামী ১৯ জানুয়ারি সুপার কাপের ডার্বি ম্যাচ। বছরের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের ম্যাচে টিকিট নাহ লাগলে বড় ম্যাচে কিন্তু টিকিট কেটেই খেলা দেখতে হবে দুই প্রধানের সমর্থকদের। ইতিমধ্যেই গ্রুপ পর্বের টানা দুই ম্যাচ জিতে নকআউটের পথে খানিকটা এগিয়ে গিয়েছে সবুজ মেরুন।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ হলেও দুই প্রধানের সমর্থকরা যে প্রিয় দলকে সমর্থন করার জন্য হাজির হবেন মহানদীর তীরে তা সহজেই অনুমেয়।রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে বড় ম্যাচের টিকিট বিক্রি। কিন্তু কীভাবে কাটবেন ডার্বির টিকিট? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সুপার কাপের বড় ম্যাচের টিকিট বুকিং করতে হবে অনলাইনে।সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি ম্যাচে টিকিট কাটা যাবে https://in.ticketgenie.in/Events/Kalinga-Super-Cup-2024 ওয়েবসাইট থেকে। ইন্টারনেটে এই সাইটটি খুললে সুপার কাপের ম্যাচ গুলি দেখাবে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি ম্যাচের উপর 'ক্লিক' করলেই নীচে টিকিট কাটার 'অপশন' দেখাবে।
পূর্ব দিকের গ্যালারি বরাদ্দ করা হয়েছে হয়েছে সবুজ মেরুন সমর্থকদের জন্য। গ্যালারির দক্ষিণ অংশে ইস্টবেঙ্গল সমর্থকরা বসবেন। একইসঙ্গে নিরপেক্ষ জায়গায় টিকিট কাটার সুযোগও দেওয়া হয়েছে। ডার্বি ম্যাচের টিকিটের দামও নাগালের মধ্যেই রাখা হয়েছে। নর্থ স্ট্যান্ড এবং নর্থ ওয়েস্ট স্ট্যান্ডে বসতে পারবেন সাধারণ দর্শকরা।। ১০০ টাকা খরচ করলেই দেখতে পাবেন দুই প্রধানের বড় ম্যাচ। তবে নর্থ ওয়েস্ট স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা।
অনলাইনে টিকিট কাটলেও আপনাকে কিন্তু ম্যাচের একদিন আগে বুকিংয়ের বৈধ কাগজ দেখিয়ে এন্ট্রি টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়ামের কাউন্টার থেকে। দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এন্ট্রি টিকিট সংগ্রহ করা যাবে। যিনি টিকিট কেটেছেন, তাঁকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
তবে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে যুবভারতীর মতোই কঠোরতা থাকছে কলিঙ্গ স্টেডিয়ামেও। দেশলাই, লাইটার থেকে শুরু করে কোনও রকম আতসবাসী জাতীয় পদার্থ বা এমনকি জলের বোতলও নিয়ে গ্যালারিতে প্রবেশ করা যাবে না। এমনকি অফলাইনেও কোনও টিকিট পাওয়া যাবে না।
ইতিমধ্যেই মোহনবাগান এসজি দুটি এবং ইস্টবেঙ্গল একটি ম্যাচ খেলেছে। দুই প্রধানের ম্যাচেই কিন্তু সমর্থকদের উপস্থিতি চোখে পড়েছে। ফলে ডার্বিতে ভরা গ্যালারি থাকার সম্ভাবনাই বেশি। চলতি মরসুমে এখনও পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দুই প্রধান। একবার জিতেছে ইস্টবঙ্গেল অন্যবার জিতেছে মোহনবাগান এসজি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications