ডার্বির আগে মোহনবাগানের লিগ জয়ের হাতছানি, কোন ম্যাচে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা

ডার্বির আগে মোহনবাগানের লিগ জয়ের হাতছানি, কোন ম্যাচে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা

সোমবার ইস্টবেঙ্গল রিয়াল কাশ্মীরকে হারানোয় সুবিধে পেল মোহনবাগান। অঙ্ক বলছে ১৫ মার্চ মেগা ডার্বির আগেই আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।

কোন দল কত পয়েন্টে?

কোন দল কত পয়েন্টে?

ইস্টবেঙ্গল এদিন ম্যাচ জেতার ফলে ১৬ ম্যাচ শেষে ২৩ পয়েন্টে পৌঁছল। অন্যদিকে রিয়াল কাশ্মীর ম্যাচ হারের ফলে ১৫ ম্যাচ শেষ ২২ পয়েন্টে পৌঁছল।মিনার্ভা ১৫ ম্যাচ খেলে ২৩ পয়েন্টে রয়েছে। সেখানেই মোহনবাগান ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্টে রয়েছে।

প্রথম চারে থাকা দলগুলি সব ম্যাচ জিতলে পয়েন্ট কী দাঁড়াচ্ছে

ইস্টবেঙ্গল তাঁদের অবশিষ্ট চার ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাবে। অর্থাৎ ২৩+১২=৩৫ পয়েন্টে লিগ শেষ করবে। অন্যদিকে মিনার্ভা পরের সব ম্যাচ জিতলে ২৩+১৫=৩৮ পয়েন্ট পাবে। আর রিয়াল কাশ্মীর অবশিষ্ট ম্যাচগুলি জিতলে ২২+১৫=৩৭ পয়েন্টে পৌঁছবে।

কোন ম্যাচে চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান

সেক্ষেত্রে ১০ মার্চ কল্যাণীতে আইজল এফসির বিরুদ্ধে খেলতে নেমে ৩ পয়েন্ট পেলেই ট্রফি জিতে নিতে পারবে মোহনবাগান। এই মুহূর্তে মোহনবাগানের পয়েন্ট ৩৬। মঙ্গলবার ম্যাচ জিতলে ৩৯ পয়েন্টে পৌছবে। অন্য দলগুলি তাদের সব ম্যাচ জিতলেও ৩৯ পয়েন্টে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে কল্যাণীর মাঠেই সবুজ-মেরুন আবির উড়তে পারে।

 আবার ডার্বিতেও হতে পারে চ্যাম্পিয়নশিপের ফয়সলা

আবার ডার্বিতেও হতে পারে চ্যাম্পিয়নশিপের ফয়সলা

প্রসঙ্গত কল্য়াণীতে মঙ্গলবার আইজলের বিরুদ্ধে ড্র করলে ৩৭ পয়েন্ট পৌঁছবে। লিগ জিততে এখনও মোহনবাগানের অন্তত ২ পয়েন্ট প্রয়োজন। মিনার্ভা সব ম্যাচ জিতলে ৩৮ পয়েন্টে পৌঁছবে। মোহনবাগান তখন ডার্বি ম্যাচ ড্র করে ৩৮ পয়েন্টে পৌঁছলেই ট্রফি জিতবে। মিনার্ভার সঙ্গে পয়েন্ট এক হলেও মুখোমুখি সাক্ষাতে মোহনবাগান এগিয়ে থাকায় তারা চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে আইজল ম্যাচ ড্র হলে বাগান সমর্থকদের ডার্বি ম্যাচ থেকে ১ পয়েন্টের আশায় তাকিয়ে থাকতে হবে। যুবাভারতীতে তখন ডার্বি জিতে বা ডার্বি ড্র করে মোহনবাগান আই লিগ ট্রফি ঘরে তুলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+