IND vs AFG: সন্দেশের বিকল্প কে হবেন? আফগানিস্তান ম্যাচে ডিফেন্স সাজাতে সমস্যায় স্টিমাচ
২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ইতিমধ্যেই সৌদি আরবের আভাতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলেছে ভারতীয় দলের। আফগানদের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দুটি চিন্তা ভারতীয় কোচেক। এক, আভার উচ্চতা, সমতল থেকে অনেকটাই উঁচুতে সৌদি আরবের এই শহর, দুই সন্দেশ জিঙ্ঘানের বিকল্প কে হবেন?
এশিয়ান কাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন সন্দেশ, যার জেরে মরশুমের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না। এসিএল ইনজুরি হয়েছে ভারতীয় দলের তারকা ডিফেন্ডারের। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারতীয় দলে নেই সন্দেশ। ফলে তাঁকে ছাড়াই ডিফেন্স লাইন সাজাতে হচ্ছে কোচ ইগর স্টিমাচকে।

স্টিমাচের হাতে রয়েছেন আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল বেকে, নিখিল পূজারী, শুভাশিস বসু, আনোয়ার আলি, আমেয় রানাওয়াডে, জয় গুপ্ত। ফলে সেন্ট্রাল ডিফেন্সে রাহুল এবং আনোয়ার খেললে দুই রাইট ব্যাকে খেলতে পারেন মেহেতাব সিং। অন্যদিকে লেফট ব্যাকে খেলতে পারেন শুভাশিস বোস এবং আকাশ মিশ্রের মধ্যে একজন। পরের দিকে, প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়া জয় গুপ্তকে এই জায়গায় নামাতে পারেন স্টিমাচ।
সাফ কাপের পর আবার জাতীয় দলে ফিরেছেন আনোয়ার আলি। চোটের কারণে মরশুমের একটা বড় সময় ধরে মাঠের বাইরে ছিলেন মোহনবাগান এসজির ডিফেন্ডার। আসলে সেন্ট্রাল ডিফেন্স নিয়ে সমস্যায় স্টিমাচ। তাঁর হাতে রাইট ব্যাক ও লেফট ব্যাকে বিকল্প রয়েছে। কিন্তু একজনও বড় চেহেরার সেন্ট্রাল ডিফেন্ডার নেই। সেক্ষেত্রে মেহেতাবকে আবার আনোয়ারের সঙ্গী করা হতে পারে। রাহুলকে রাইট ব্যাকে খেলাতে পারেন।
জয় গুপ্তা, ইমরান খান এবং রালতে দলে তিনজন নতুন অন্তর্ভুক্ত হয়েছেন আফগানিস্তান ম্যাচের জন্য। ম্যাচ ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। ফলে সেই অনুযায়ীই অনুশীলন করছে ভারত।
এই ম্যাচের আগে আফগানিস্তান ম্যাচ নিয়ে স্মৃতিচারণা করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই দলের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলেছেন সুনীল, করেছেন ৪ গোল। সেরা দুটি ম্যাচ প্রসঙ্গে সুনীল বেছে নিয়েছেন ২০১৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপ এবং ২০২২ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচকেই।
২০২২ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আফগান ম্যাচ প্রসঙ্গে সুনীল বলেন, 'সেই ম্যাচ থেকে আমাদের শুধু মনে আছে সাহলের গোলটি কারণ ম্যাচটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। এটি সম্ভবত আমাদের সবার সাথে দীর্ঘ, দীর্ঘ সময়ের জন্য থাকবে কারণ সেই মুহুর্তে গোলটির গুরুত্ব অনেক বেশি ছিল কারণ এটি আমাদের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল।'












Click it and Unblock the Notifications