এখনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব ভারতের, কীভাবে হতে পারে এই অসাধ্যসাধন
ভারতের একটি শেষ সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে সেটা অবশ্যই অত্যন্ত কঠিন সুযোগ সন্দেহ নেই।
ভারত প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলছে। শুধু তাই নয়, অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের আসর এবছর বসেছে ভারতেই। তবে প্রথম দুটি ম্যাচে লড়াই করে হারের ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। [অনূর্ধ্ব ১৭ যুব ফুটবল বিশ্বকাপের কিছু স্মরণীয় পরিসংখ্যান যা ফুটবলপ্রেমী হিসাবে জানতেই হবে]

প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ০-৩ গোলে হার ও তারপরে কলম্বিয়ার বিরুদ্ধে ১-২ ব্যবধানে লড়াই করে হারের ফলে ভারত দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না এমনটা ধরে নিয়েছিলেন সকলে। [ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ নিয়ে জেনে নিন সমস্ত খুঁটিনাটি তথ্য]
এদিন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে খেলবে ভারতের অনূর্ধ্ব ১৭ ছেলেরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের একটি শেষ সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে সেটা অবশ্যই অত্যন্ত কঠিন সুযোগ সন্দেহ নেই।
ভারত গ্রুপ এ-তে চার দলের মধ্যে একেবারে শেষে রয়েছে। সবার উপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র পরের রাউন্ডে চলে গিয়েছে। সম্ভাবনা ক্ষীণ হলেও কলম্বিয়া ও ঘানার সঙ্গে ভারতেরও সম্ভাবনা রয়েছে শেষ ষোলোয় পৌঁছনোর।
এক্ষেত্রে যদিও অন্য দলের খেলার উপরে ভারতকে যেমন নির্ভর করতে হবে। তেমনই এদিন ঘানার বিরুদ্ধে অসমসাহসী ফুটবল খেলতে হবে। যে যে উপায়ে ভারত পরের রাউন্ডে যেতে পারে সেই সম্ভাবনাগুলি হল এইরকম।
১) গ্রুপে তিন নম্বরে থেকে ভারত পরের রাউন্ডে যেতে পারে। ঘানার বিরুদ্ধে তাই আজ বড় জয় চাই। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও কলম্বিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে। ভারতের এখন -৩ (মাইনাস তিন) গোলের পার্থক্য রয়েছে। এদিকে ঘানা ও কলম্বিয়ার গোলপার্থক্য ০। মার্কিন যুক্তরাষ্ট্রের +৪ (প্লাস চার)।
তাই ভারতকে কোনও গোল না খেয়ে অন্তত তিনগোল করতেই হবে ঘানার বিরুদ্ধে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে হারাবে ধরে নেওয়া যায়। তাহলেই ভারত তৃতীয় দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ঘানার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।
২) যদি ভারত ৩-০ ব্যবধানে ঘানাকে হারাতে পারে আর কলম্বিয়াকে অন্তত ২ গোলের ব্যবধানে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে গ্রুপ এ-র দ্বিতীয় দল হিসাবে ভারত পরের রাউন্ডে চলে যাবে।












Click it and Unblock the Notifications