কোন পথে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, একনজরে পরিসংখ্যান
এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ফ্রান্স। ফরাসিদের বিশ্ব ফুটবলে উত্থান হয়েছে গত ২০ বছরে।
এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ফ্রান্স। ফরাসিদের বিশ্ব ফুটবলে উত্থান হয়েছে গত ২০ বছরে। ১৯৯৮ সালে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে ওঠা ও কাপ জেতা। গত ২০ বছরে এই নিয়ে তিনবার ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল খেলছে। যে কৃতিত্ব আর কোনও দলের নেই। দিদিয়ের দেসক্যাম্পস, জিনেদিন জিদানের দেশের এই কৃতিত্ব নেহাত ছোট নয়। ১৯৯৮ সালে প্রথমবার ফ্রান্স যখন বিশ্বকাপ জেতে তখন অধিনায়ক ছিলেন দিদিয়ের দেসক্যাম্পস। আর এবার তিনি দলের কোচ হিসাবে এসেছেন। ফ্রান্স বিশ্বকাপ জিতলে তিনিও এক নতুন রেকর্ড গড়বেন। এবার রাশিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে কোন পথে ফাইনালে পৌঁছল ফ্রান্স। দেখে নেওয়া যাক একনজরে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ সফর একনজরে
- গ্রুপ লিগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়
- পেরুর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয়
- ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপ লিগের তৃতীয় ম্যাচ ০-০ ড্র
- ফলে গ্রুপ সি থেকে শীর্ষ স্থানাধিকারী হয়ে পরের রাউন্ডে
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="fr" dir="ltr">ON EST EN FINAAAAAAAALE !!!!! <a href="https://twitter.com/hashtag/FiersdetreBleus?src=hash&ref_src=twsrc%5Etfw">#FiersdetreBleus</a> <a href="https://t.co/TfUqDMJ058">pic.twitter.com/TfUqDMJ058</a></p>— Equipe de France (@equipedefrance) <a href="https://twitter.com/equipedefrance/status/1016772506051661824?ref_src=twsrc%5Etfw">July 10, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
- রাউন্ড অব ১৬-র ম্যাচে আর্জেন্তিনাকে ৪-৩ গোলে পরাস্ত করা
- কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিতে
- সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে













Click it and Unblock the Notifications