ছেলেকে নিজের গোল সেলিব্রেশন শেখাচ্ছেন রোনাল্ডো

ছেলেকে নিজের গোল সেলিব্রেশন শেখাচ্ছেন রোনাল্ডো

করোনা লকডাউন গৃহবন্দি দুনিয়া। সংক্রমিত প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে বিশ্বের এখন দিশেহারা অবস্থা। প্রতিটি দেশই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাগরিকদের ঘরে থাকার নির্দেশ জানানো হয়েছে, সেই সঙ্গে দেশে দেশে এখন চলছে লকডাউন।

করোনার কারণে মাঠে বল গড়ানো এখন দূর কী বাত

করোনার কারণে মাঠে বল গড়ানো এখন দূর কী বাত

এই লকডাউনে ফুটবল দুনিয়াও স্তব্ধ। ইউরোপের সমস্ত ফুটবল প্রতিযোগিতা এখন বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে কোপা থেকে ইউরো ২০২০-প্রতিযোগিতা স্থগিত রেখে ২০২১ সালে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের কারণে মাঠে বল গড়ানো এখন দূর কী বাত। ফলে ঘরেই গৃহবন্দি হয়ে ফুটবলজগতের তারকারা দিন কাটাচ্ছেন। একনজরে ফুটবল গ্রহের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কীভাবে দিন কাটাচ্ছেন দেখে নেওয়া যাক।

ভিন্ন মুডে ক্রিশ্চিয়ানো

ভিন্ন মুডে ক্রিশ্চিয়ানো

কখনও বান্ধবীর সঙ্গে শরীরচর্চা করে, কখনও একাই জিমে বাড়তি ঘাম ঝরিয়ে রোনাল্ডো তাঁর লকডাউনের সময় উপভোগ করছেন। মাঠে বল পায়ে প্রস্তুতি মিস করছিলেন বলে পর্তুগালে বাড়ির পাশে স্থানীয় এক মাঠে বল পায়ে প্রস্তুতি করতে নেমে পড়ায় প্রশাসনের রোষানলের মুখেও পড়তে হয়। মাঠে গোল করে সেলিব্রেশন বন্ধ তো কী হয়েছে, ছোট ছেলেকে এবার ভবিষ্যতে বাবার মতো গোল করে কীভাবে সেলিব্রেশন করতে হবে, সেই তালিম দিচ্ছেন ক্রিশ্চিয়ানো

ছোট ছেলে মাতেও সঙ্গে রোনাল্ডো

ইস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রোনাল্ডো ছোট ছেলে মাতেওকে কোলে নিয়ে গোল সেলিব্রেশনের সময় তিনি যে বিশেষ আওয়াজটি করেন, সেই আওয়াজটি শেখান।

পরিবারের সঙ্গে মাতেও

পরিবারের সঙ্গে মাতেও

অন্যদিকে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো। যেখানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে আড্ডা দেওয়ার ও একসঙ্গে ডিনার করার ছবি পোস্ট করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+