IND vs AFG: আফগানদের কাছে হেরে চাপে সুনীলরা, কোন অঙ্কে তৃতীয় রাউন্ডে যেতে পারে ভারত?
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়ে থেকেও লজ্জার হার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা ক্রমশ কঠিন হচ্ছে ভারতীয় দলে্র জন্য। অথচ এই প্রথমবার ভারতের সামনে সুযোগ এসেছিলেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার। প্রথম রাউন্ডের ম্যাচে ভারত আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
মঙ্গলবার ঘরের মাঠে একরাশ লজ্জা উপহার দিল স্টিমাচেক দল। এথনও পর্যন্ত ভারত চারটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে একটিতে ড্র করেছে। বাকি দুটি ম্যাচ হেরেছে। ভারতের পয়েন্ট ৪। গ্রুপে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।পরের রাউন্ডে যাওয়ার জন্য ভারতকে পরের দুটি ম্যাচের অন্তত একটিতে জিততে হবে। কোন অঙ্কে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পেতে পারে ভারত? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারত কুয়েতকে পরাজিত করে কিন্তু কাতারের কাছে হারে। কাতার ভারত ও কুয়েতের বিপক্ষে জিতে কিন্তু আফগানিস্তানের কাছে হারে, এবং কুয়েত আফগানিস্তানকে হারিয়ে দে। ভারত ৭ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করতে পারে, আফগানিস্তানও ৭ পয়েন্টে পৌঁছানোর কারণে গোল পার্থক্য বিচার করা হতে পারে।
ভারত কুয়েতের বিপক্ষে জিতে কিন্তু কাতারের কাছে হেরে যায়। কাতার যদি ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জিতে কিন্তু কুয়েতের কাছে হারে, এবং আফগানিস্তান কুয়েতের বিপক্ষে জিতে। সেক্ষেত্রেও ভারতের পয়েন্ট হবে সাত। কিন্তু তখন আফগানিস্তানও ৭ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে ফের গোল পার্থক্য বিচার্য হবে।
ভারত কাতারের বিরুদ্ধে জেতে কিন্তু কুয়েতের কাছে হারে, কাতার আফগানিস্তান ও কুয়েতকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান কুয়েতকে দেয়। সেক্ষত্রেও আফগানিস্তান ভারত সাত পয়েন্টে পৌঁছে যাবে। তখনও গোল পার্থক্য দেখা হবে। ফলে ভারতকে এখন শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও। বিশেষ করে আফগানিস্তান।
চল্লিশ ছুঁই ছুঁই সুনীলকে নিয়ে এখনও স্বপ্ন দেখে ভারত। তিনিই গোল করবেন, দলকে জেতাবেন, এই স্বপ্ন ফুটবলপ্রেমীরা দেখেন। সমস্যা হল, সুনীলের জায়গা যে ভবিষ্যতে অন্য কাউকে নিতে হবে এই ভাবনাটা দলের কারও মধ্যেই নেই। তাই জন্যই এখনও পরবর্তী সুনীল খোঁজার প্রক্রিয়া চলছে। কোনও ভবিষ্যত্ প্রজন্ম নেই। কেন আই লিগে ভালো পারফৱম্যান্স করা ডেভিডকে সুযোগ দেওয়া হচ্ছে না বা মোহনবাগান এসজির হয়ে দুরন্ত খেলা বিশালকে গোলরক্ষক হিসাবে খেলানো হচ্ছে না সেই প্রশ্ন উঠছে।
আফগানিস্তানের কাছে ভারতীয় ফুটবল দলের শোচনীয় পরাজয় দেশজুড়ে ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। আফগানিস্তানের কাছে ভারতের ১-২ গোলে পরাজয় তাদের ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর প্রাথমিক যৌথ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জনের আশা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। গুয়াহাটিতে ম্যাচ শেষে ইগরকে ঘিরে বিক্ষোভ দেখান ভারতীয় সমর্থকরা। সব মিলিয়ে বেশ চাপেই এখন সুনীল ব্রিগেড।












Click it and Unblock the Notifications