লোজানোর অনবদ্য গোলেই প্রথম ম্যাচে হোঁচট খেল জার্মানি

হিরভিং লোজানোর অসাধারণ গোলেই জার্মানিকে হারাল মেক্সিকো।

বিশ্বকাপে নিজেদের ভাগ্যের লেখা নিজেরাই বদলেছে মেক্সিকো। বিশ্বকাপে কখনও জার্মানির কাছে না জেতার যে ইতিহাস ছিল সেই ইতিহাস ২০১৮ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাল্টে ফেলেছেন ওচায়ারা। জার্মানির তুলনায় ধারে এবং ভারে পিছিয়ে থাকলেও জোয়াকিম লো-এর দলকে ১-০ গোলে হারিয়ে দেয় মেক্সিকো।

লোজানোর অনবদ্য গোলেই প্রথম ম্যাচে হোঁচট খেল জার্মানি

মেক্সিকোর এই জয়ের নেপথ্যে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন ২২ বছর বয়সী তরুণ ফরওয়ার্ড হিরভিং লোজানো।
ম্যাচের ৩৫ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের পাস ধরে অসাধারণ দক্ষতায় গোল করে যান তিনি। লোজানোর গোলমুখী শট এতটাই নিখুত ছিল যে শরীর পুরোটা ভাসিয়েও সেই গোল আটকাতে পারেননি জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। লোজানোর এই এক মাত্র গোলোই আশা জাগিয়ে জার্মানিকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল লাতিন আমেরিকার অন্যতম দল মেক্সিকো।

যদিও এই একটি মাত্র গোল ছাড়া গোটা ম্যাচে বিশেষ নজর কাড়তে পারেননি এই তরুণ ফুটবলার। ম্যাচের ৬৬ মিনিটে তাঁকে তুলে নেন মেক্সিকোর কোচ খুয়ান কার্লোস ওসোরিয়ো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+