Pep Guardiola: চোটের সমস্যা কাটিয়ে শক্তি বাড়াচ্ছে সিটি, তারকা ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী গুয়ার্দিওলা

গত মরশুমে ম্যান সিটির ত্রিমুকুট জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন জন স্টোনস। রক্ষণ তাঁর কার্যকরী ভূমিকা নজর কেড়েছিল সবার। কিন্তু নতুন মরশুমের শুরু থেকেই চোটের কবলে পড়েন ম্যান সিটির এই ডিফেন্ডার। ফলে বেশিরভাগ ম্যাচেই দলের বাইরে থাকতে হয়েছিল ইং‌ল্যান্ডের তারকা ফুটবলারকে। কিন্তু স্কাই ব্লুজ শিবির সুখবর। চোট সারিয়ে পুরো ফিট হয়ে উঠেছেন জন। ফলে তাঁকে নিয়ে আশাবাদী কোচ পেপ গুয়ার্দিওলাও।

পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন যে জন স্টোনস এখন পর্যন্ত একটি হতাশাজনক মরশুম কাটিয়েছেন। তবে আগামী দিন গুলিকে জনকে ফের স্বমহিমায় দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন পেপ। গত মরশুমে ম্যান সিটির তিনটি বড় ট্রফি জয়ের ক্ষেত্রে ডিফেন্স-মিডফিল্ডে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন ইংল্যান্ডের সেন্টার-ব্যাক। তবে এই মরশুমে মাত্র ১১ টি ম্যাচে তাঁর উপস্থিতি ছিল।

John Stones
PA Wire
John Stones

চোটের সমস্যায় ম্যান সিটির এই ডিফেন্ডার মরশুমের শুরুতে ১২টি ম্যাচে মাঠে নামতে পারেননি এবং তারপরে নভেম্বরে পেশীতে আঘাত পান যা তাঁকে আরও এক মাসের জন্য মাঠ থেকে দূরে সরিয়ে দেয়।

সেই ধাক্কা কাটিয়ে উঠতে তাঁর বেশ কিছুটা সময় লাগে। গত বুধবার বার্নলির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের জয়ের আগে পর্যন্ত তিনি আর খেলতে পারেননি। সিটি ম্যানেজার গুয়ার্দিওলা আশাবাদী যে জন তার ফিটনেস সমস্যাগুলি তার পিছনে ফেলে নতুন ভাবে শুরু করতে পারবেন।

গুয়ার্দিওলা বলেছেন , "জন সত্যিই ভালো এবং কার্যকরী ফুটবলার দলের জন্য। চোটটি পেশীর ছিল না, এটি গোড়ালির ছিল এবং যখন গোড়ালি ঠিক থাকে না তখন ন্যূনতম ঝুঁকি নিতেও আমি নিষেধ করি। বার্ণলি ম্যাচে জন ভালো খেলেছ। কিন্তু এখনও সে আগের মরশুমের ছন্দে আসতে পারেনি।

গুয়ার্দিওলা একইসঙ্গে উল্লেখ করেছেন,'"আমাদের এই মরশুমে ইনজুরির জন্য অনেক ধাক্কা লেগেছে কিন্তু আশা করি জন পুরো ফিট হয়ে উঠবে এবং আগামী ম্যাচ গুলি পুরো দমে খেলবে।"

সোমবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে গতবারের চ্যাম্পিয়ন সিটি আবারও সক্রিয় হয়ে উঠেছে।এখনও পর্যন্ত ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির থেকে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। এই পয়েন্টের ব্যবধান খুবই অল্প। ফলে এখনও সিটির লিগ জয়ের পুরো সম্ভাবনা আছে। তার উপর হালান্ড পুরো ফিট হয়ে উঠেছেন।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+