জেনে নিন কখন, কোথায়, কবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ফুটবল সম্রাট পেলের

জেনে নিন কখন, কোথায়, কবে অন্ত্যোষ্টিক্রিয়া সমপন্ন হবে ফুটবল সম্র্রাট পেলের

যেই স্টেডিয়ামে প্রতিপক্ষের বিরুদ্ধে পেলের দাপট এবং অসংখ্য গোলের সাক্ষী থেকেছে সেই স্টেডিয়ামই আজ পেলে শেষ শ্রদ্ধা জানানোর স্থান হয়ে উপস্থিত সাধারণ মানুষের সামনে। যেই মাঠে পেলের পায়ের বিদ্যুৎগতি, স্কিল, ড্রিবল, গোল, অ্যাসিস্টের অগুনিত ছাপ রয়েছে সেই মাঠই বহন করবে পেলের নিথর শরীরের ভর।

যেই মাসে বল পায়ে ঝড় তুলতেন সেই মাঠেই আয়োজিত হবে অন্ত্যোষ্টিক্রিয়া:

স্যান্টোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়াম যেখানে নিজের ফুটবল কেরিয়ারের অধিকাংশটা কাটিয়েছেন পেলে সেখানেই ফুটবল সম্রাটের শেষকৃত্য আয়োজিত হবে। নতুন বছরে ফুটবল সম্রাটের শেষকৃত্যের আচার-অনুষ্ঠান আয়োজিত হবে। সোমবার এবং মঙ্গলবার এই স্টেডিয়ামে আয়োজিত হবে অন্ত্যোষ্টিক্রিয়া।

কখন হবে অন্ত্যোষ্টিক্রিয়া:

২ জানুয়ারি (সোমবার) সকাল ১০'টা থেকে শুরু হবে পেলের অন্ত্যোষ্টিক্রিয়া। পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত পেলের দেহ রাখা হবে স্যান্টোসের মাঝমাঠে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ব্রাজিলের অসংখ্য ফুটবল অনুরাগী। এর পর পেলের কফিন স্যান্টোসের রাস্তায় ঘোরানো হবে এবং তা 'ও রেইস'-এর বাড়ির বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে, উল্লেখ্য সেখানে বাস করেন পেলের মা সেলেস্তা, বৃদ্ধার বয়স ১০০ বছর।

কোথায় সমাধিস্থ করা হবে পেলেকে:

কোথায় সমাধিস্থ করা হবে পেলেকে:

পেলেকে সমাধিস্থ করা হবে স্যান্টোসের একটি ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিসা'য়। তবে, সমধি ক্ষেত্রে বাইরের কোনও মানুষ প্রবেশ করতে পারবেন না। পেলেকে সমাধিস্থ করার সময়ে সেখানে শুধু উপস্থিত থাকতে পারবেন পরিবারের লোকজন।

পেলের প্রয়াণে ভেঙে পড়েছে ফুটবল বিশ্ব:

পেলের প্রয়াণে ভেঙে পড়েছে ফুটবল বিশ্ব:

পেলের প্রয়াণে ভেঙে পড়েছে ফুটবল বিশ্ব। লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহানক্ষত্ররা সম্রাটের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বারাক ওবামাও। এ ছাড়া ফিফা'র তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+