পোল্যান্ডের এই ত্রিমূর্তিই শেষ করে দিতে পারে সেনেগালের স্বপ্ন

সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড। ২০০৬ এর পর ফের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পোল্যান্ড। ২০০৬ এর পর ফের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। এমনিতেই বিশ্বকাপে গ্রুপ এইচ থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার বিষয়ে ফেভারিট মনে করা হচ্ছে পোল্যান্ডকে।

পোল্যান্ড এবং সেনেগাল ছাড়া এই গ্রুপে রয়েছে কলোম্বিয়া এবং জাপান। পোল্যান্ডের মতো পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে কঠিন টক্কর দিতে চলেছে কলম্বিয়া। এমনটাই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। ফলে সেই দিক থেকে বিচার করতে হলে এই ম্যাচে জয় পাওয়া জরুরী রবার্ট লেয়নডস্কির দলের জন্য। এক নজরে দেখে নিন এই ম্যাচে কাদের উপর নির্ভর করবে পোল্যান্ডের ভাগ্য।

কামিল গ্লিক

কামিল গ্লিক

চোটের কারণে সেনেগালের বিরুদ্ধে খেলা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা থাকলেও, তাকে শেষ পর্যন্ত পাওয়া যাবে বলেই মনে করছে পোল্যান্ড টিম ম্যানেজমেন্ট। পোল্যান্ড ডিফেন্সের অভেদ্য প্রাচীর এই গ্লিক। ডিফেন্সেও যে বৈচিত্র থাকতে পারে তা দেখিয়েছেন গ্লিক। ডিফেন্সের পাশাপাশি মাঝেমধ্যে মাঝমাঠে উঠে এসে ফরওয়ার্ড লাইনকে বল সাপ্লাই করার কাজটিও করেন তিনি। দেশের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। চারটি গোলও রয়েছে তাঁর নামের পাশে।

আর্কাদিউজ মিলিক

আর্কাদিউজ মিলিক

চোট কাটিয়ে উঠে সেনেগালের বিরুদ্ধে পোল্যান্ডের প্রথম একাদশে ফিরতে চলেছেন নেপোলির এই স্ট্রাইকার। মিলিক এখনও পর্যন্ত পোল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪০টি ম্যাচ। গোল করেছেন ১২টি। এই ম্যাচে পোল্যান্ড শিবিরের অন্যতম ভরসা মিলিক।

রবার্ট লেয়নডস্কি

রবার্ট লেয়নডস্কি

বলার অপেক্ষাই রাখে না যে এই দলের সব থেকে উজ্জ্বল নক্ষত্র এই তারকা স্ট্রাইকার। বার্য়ান মিউনিখের জার্সিতে মাঠ কাপানো রবার্ট দেশের জার্সিতেও সমান সাবলীল। পোল্যান্ডের জার্সিতে এখনও পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫৫টি গোল। এই ম্যাচে পোল্যান্ডে জিততে হলে অনেকটাই নির্ভর করতে হবে লেয়নডস্কির উপর।

নজর রাখতে হবে পোল্যান্ডের কোচের উপরও। তাঁর মগজাস্ত্রও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অ্যাডাম নাওয়াল্কা

অ্যাডাম নাওয়াল্কা

২০১৩ থেকে পোল্যান্ডের জাতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই কোচ। তাঁর কোচিংয়েই ২০১৬ ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে পোল্যান্ড। কিন্তু পর্তুগালের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+