অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেরুর ভাগ্য নির্ভর করবে এদের উপরই

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে পেরুকে। তার আগে নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ খেলতে নামছে পেরু।

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পেরু। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে লাতিন আমেরিকার এই দলকে। তার আগে নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ খেলতে নেমেছে পেরু। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দলটি। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া পেরু চাইবে অন্তত জিতে বিশ্বকাপ অভিযান শেষ করতে। এই ম্যাচে পেরুর পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে দলের প্রধান তিনজন ফুটবলারের উপর।

পেওলো গেরেরো

পেওলো গেরেরো

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেরু দলের অন্যতম ভরসা বর্যীয়ান এই স্ট্রাইকার। জাতীয় দলে ফিরে চলতি মাসের গোড়ার দিকে সৌদি আরবের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এই ম্যাচে গোলের জন্য তাঁর দিকেই চেয়ে থাকবে পেরু।

জেফারসন ফারফান

জেফারসন ফারফান

৩৩ বছর বয়স হলেও পেরুর হয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচে ফারফানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। মূলপর্বে সেই রকম কিছু করতে পারেননি তিনি। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেরু হয়ে বড় ভূমিকা নিতে পারেন তিনি।

আলবার্তো রডরিগেজ

আলবার্তো রডরিগেজ

পেরু ডিফেন্সের অন্যতম ভরসা আলবার্তো। এই ম্যাচে তাঁর উপর অনেকটাই নির্ভরশীল পেরুর রক্ষণভাগ।

রিকার্ডো গারিকা

রিকার্ডো গারিকা

২০১৫ সালে মার্চ মাসে পেরুর দায়িত্ব নেন রিকার্ডো। তাঁর কোচিংয়েই ওই বছরই কোপা আমেরিকার সেমিফাইনালে পৌছয় পেরু। এবং দীর্ঘ ৩৬ বছর পর তাঁর কোচিংয়েই বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে পেরু। এই ম্যাচে নজর থাকবে তাঁর উপরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+