আইসল্যান্ডের বিরুদ্ধে নাইজেরিয়ার ভাগ্য নির্ভর করবে এদের উপরই
আইসল্যান্ডের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি নাইজেরিয়া। বিশ্বকাপে নিজেদের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে নাইজেরিয়াকে।
আইসল্যান্ডের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি নাইজেরিয়া। বিশ্বকাপে নিজেদের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে নাইজেরিয়াকে। তবে, আইসল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না নাইজেরিয়ার জন্য। বিষয়টা ভার মতোই জানেন নাইজেরিয়ার কোচ। তাই এই ম্যাচে নিজের দলে এবং স্ট্র্যাটেজিতে বদল আনছেন তিনি। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কোন কোন ফুটবলারের উপর নজর থাকবে নাইজেরিয়া টিম ম্যানেজমেন্টের।

আহমেদ মুসা
নাইজেরিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লেস্টার সিটির এইস ফুটবলার। এই অ্যাটাকিং মিডফিল্ডারের উপরই এই ম্যাচে অনেকটাই নির্ভর করবে নাইজেরিয়ার আক্রমণ। দেশের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৭১টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ৭১ ম্যাচে তাঁর মোট গোল ১৩টি।

অ্যালেক্স আইওবি
নাইজেরিয়ার যে দল এবার বিশ্বকাপে অংশ নিয়েছে সেই দলের অন্যতম তরকা অ্যালেক্স। আর্সেনালের হয়ে ক্লাব ফুটবল খেলেন এই প্রতিশ্রুতিবান স্ট্রাইকার। মাত্র ২২ বছরেই দেশের জার্সিতে তাঁর খেলা হয়ে গিয়েছে ১৯টি ম্যাচ। ১৯টি ম্যাচ থেকে তাঁর মোট গোল ৫টি। এই ম্যাচে নাইজেরিয়ার অন্যতম ভরসা হতে চলেছেন তিনি।

ভিক্টর মোসেজ
আইওবির মতোই ইপিএলে খেলেন মোসেজ। চেলসির অন্যতম ফুটবলার এই নাইজেরীয়। খেলেছেন লিভারপুল, স্টোক সিটি, ক্রিস্টাল প্যালেসের মতো দলে। এই ম্যাচে গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। দেশের জার্সিতে ৩২টি ম্যাচ খেলে মোট ১১টি গোল করেছেন তিনি।












Click it and Unblock the Notifications