উরুগুয়ের বিপক্ষে কাদের উপর নির্ভর করবে মিশর, জেনে নিন
দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বকাপের মূলপর্বে খেলবে মিশর। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ অভিযান শুরু করছে মিশর।
দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বকাপের মূলপর্বে খেলবে মিশর। ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছেন মহম্মদ সালাহরা। উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হলেও চিন্তিত নয় টিম মিশর। দীর্ঘ দিন পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যে সুযোগ তারা পেয়েছেন, সেই সুযোগ কোনও ভাবেই হাত ছাড়া করতে রাজি নয় মিশর টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপ শুরু কয়েক দিন আগেই পাওয়া মহম্মদ সালাহের চোট চিন্তা বাড়িয়ে ছিল ফেরাও শিবিরের। যদিও যুদ্ধকালীন তৎপরতায় এবং চিকিৎসকদের পরমর্শেল কাঁধের চোট কাটিয়ে উঠে এখন পুরোপুরি সুস্থ সালাহ। এই বিশ্বকাপে এবং বিশেষ করে এই ম্যাচে সালাহ-ই হতে চলেছেন মিশরের তুরুপের তাস।
লিভারপুলের জার্সিতে অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো তারকাদের মধ্যেও বিশ্ব ফুটবলে এখন উজ্জ্বল উপস্থিতি সালাহের।
সালাহ ছাড়াও এই ম্যাচে মিশরের ভাগ্য অনেকটাই নির্ভর করবে মহম্মদ আলনেনি এবং ইসাম আল হাদারির উপর। আর্সেনালের এই প্লেয়ার মিশরের মাঝমাঠের অন্যতম স্তম্ভ। উরুগুয়ের বিরুদ্ধে মিশরের মাঝমাঠকে সচল রাখার দায়িত্ব থাকবে আলনেনির উপর।

মিশর এই বিশ্বকাপে চেয়ে থাকবে দলের অধিনায়ক এবং দলের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার ইসাম আল হাদারির উপর। ১৯৯৬ সাল থেকে মিশরের সিনিয়র দলের সঙ্গে যু্ক্ত এই গোলরক্ষক। বিভিন্ন ম্যাচে একক দক্ষতায় মিশরের হার বাঁচাতে দেখা গিয়েছে এই গোলরক্ষককে। মিশর চাইবে উরুগুয়ের বিরুদ্ধে নিজের পরিচিত ছন্দে ফের দেখা দিক এই তারকা গোলরক্ষক।
এই বিশ্বকাপে মিশরের দলের দায়িত্বে রয়েছেন ইন্টার মিলানের প্রাক্তন কোচ হেক্টর কুপার। কুপারের অধীনে বিগত সময়ে বেশ ভাল ফুটবলের নিদর্শন রেখেছে মিশর। গত ৩২টি ম্যাচে মাত্র দু'টি গোল হজম করেছে মিশর। কুপার মূলত কাউন্টার অ্যটাকের উপর বেশি জোড় দেন, উরুগুয়ের বিপক্ষেও সেই স্ট্যাটেজির উপরই ভরসা রাখতে চান তিনি।












Click it and Unblock the Notifications