বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

গ্রুপ ‘সি’ এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মুখোমুখি ডেনমার্ক এবং পেরু। ডেনমার্কের তিনজন তারকা ফুটবলার তাদের কাঙ্খিত জয় এনে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

২০১৪ বিশ্বকাপে সুযোগ না হলেও ফের ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে ফিরে এসেছে ডেনমার্ক। ওগে হোরাইডার তত্বাবধানে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ডেনমার্ক। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেরুর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলেও এই ম্যাচকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে ডেনমার্ক টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

এক নজরে দেখে নিন পেরুর বিরুদ্ধে জয় তুলে আনার জন্য ডেনমার্কের নজর থাকবে কাদের দিকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

ক্রিস্টিয়ান এরিকসেন: পেরুর বিরুদ্ধে ডেনমার্ক শিবিরের অন্যতম এই তরুণ মিডফিল্ডার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। ৭৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা ২২। ফলে এই ম্যাচে ডেনমার্ককে জিততে হলে ভাল খেলতেই হবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

পিয়োনি সিস্টো: দেশের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলননি এই স্ট্রাইকার। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। ১৪ ম্যাচে গোল করেছেন একটি। বেশি গোল না পেলেও সিস্টোর খেলা মন ছুঁয়ে গিয়েছে সমর্থকদের।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

ক্যাসপার ডলবার্গ: ২০ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার ডেনমার্কের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন মোট ৬টি ম্যাচ। তবে, সবে মাত্র জাতীয় দলে জায়গা পেলেও মাত্র ২০ বছরেই যে খেলা দেখাচ্ছেন তিনি, তাতে তাঁর উপর ভরসা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট। দেশের হয়ে একটি গোল রয়েছে তাঁর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেনমার্কের ভরসা থাকবে মূলত এই তিন জনের উপর

ওগে হোরাইডার: বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা সমপন্ন হোরাইডার অন্যতম ফেক্টর এই দলের। কোচ হিসেবে তিনিটে দেশে লিগ জিতেছেন তিনি। দেখার এই বিশ্বকাপে কী স্ট্র্যাটেজির আমদানি করেন ওগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+