জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

জার্মানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে মেক্সিকো। এই ম্যাচে ভাল ফল করার বিষয়ে মূলত তিন ফুটবলারে উপর নির্ভর করবে মেক্সিকো।

এই নিয়ে টানা সাতবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। প্রতিবারই আশা জায়িয়ে শুরু করেও শেষ ষোল থেকেই বিদায় নিতে হয় দেশটিকে।

জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

রবিবার জার্মানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে মেক্সিকো। তবে, হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে মেক্সিকো শিবিরকে স্বস্তিতে রাখছে বিগত পাঁচটি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের পরিসংখ্যান। বিগত পাঁচটি বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি মেক্সিকো। ফলে হেভিওয়েট জার্মানির বিরুদ্ধে সেই ধারাকেই অক্ষূণ্য রাখতে চাইবে লাতিন আমেরিকার দলটি।

এক নজরে দেখে নেওয়া যায় জার্মানির বিরুদ্ধে কাদের উপর মূল ভপরসা থাকবে মেক্সিকোর।

জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

হাভিয়ের হার্নান্দেজ: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মেক্সিকোর প্রধাণ কাণ্ডারী এই স্ট্রাইকার। হাভিয়েরের উপর ভরসা করেই বিশ্বকাপে চমক দিতে চায় লাতিন আমেরিকার এই দলটি। জার্মানির বিরুদ্ধে মেক্সিকো কেমন খেলবে, তা অনেকটাই নির্ভর করবে ম্যান ইউয়ের প্রাক্তন এই তারকার উপর।

জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

জিওভান্নি ডস স্যান্টোস: জার্মানির বিরুদ্ধে মেক্সিকোর মাঝ মাঠের নিয়ন্ত্রণ থাকবে প্রাক্তন এই বার্সা তারকার উপরই। সম্প্রতি স্কটল্যান্ডের বিরু্দ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে গোলও করেন তিনি। জিওভান্নি যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন জার্মানির বিরুদ্ধে, তাহলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারে মেক্সিকো।

জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

গিয়েরমো ওচোয়া: গত বিশ্বকাপে মেক্সিকোর গোলের তলায় প্রচীরের মতো দাঁড়িয়ে ছিলেন ওচোয়া। বাঁচিয়ে ছিলেন একের পর এক অবিশ্বাস্য গোলমুখী শট। হয়ে উঠে ছিলেন অতিমানব। এই বিশ্বকাপেও মেক্সিকোর গোলদূর্গ সামলানোর দায়িত্ব থাকবে ওচোয়ার উপরই। মেক্সিকোর হয়ে ৯৪টি ম্যাচ খেলা ওচোয়া যদি পুরনো ছন্দে থাকে তাহলে মেক্সিকোর গোল মুখ খুলতে কালঘাম ছুটে যেতে পারে জার্মানির।

এই বিশ্বকাপে মেক্সিকোর কোচোর হট সিটে রয়েছেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন সহকারী কোচ খুয়ান কার্লোস ওসোরিয়ো।

জার্মানিকে হারাতে মেক্সিকোর ভরসা কারা, জেনে নিন

খুয়ান কার্লোস ওসোরিয়ো: দলটিকে একটা পরিবারে গড়ে তুলতে সক্ষম হয়েছে ওসোরিয়ো। তাঁর পছন্দের স্টাইল হল দ্রুতগতিতে আক্রমণ তুলে আনা। জার্মানির বিরুদ্ধে যা বেশ ভাল মতোই কাজে আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+