মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে জার্মানি। এই ম্যাচে ভাল ফল করার বিষয়ে মূলত তিন ফুটবলারে উপর নির্ভর করবে জার্মানি।

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৮ ফুটবল বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে জার্মানি। গত বারের চ্যাম্পিয়নরা তৈরি ২০১৪ সালে বিশ্বকাপে যেখানে শেষ করেছিল, ঠিক সেই ফর্মকে ধরে রেখে রাশিয়া বিশ্বকাপে নিজেদের যাত্র শুরু করতে। রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট জোয়াকিম লো-এর জার্মানি।

মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

তবে ফেভারিট হলেও, বিশ্বকাপে আগে একাধিক ফ্রেন্ডলি ম্যাচে জার্মানির ফল প্রত্যাশা মতো হয়নি, হারের মুখ দেখতে হয়েছে একাধিক ক্ষেত্রে। বিশ্বকাপের মঞ্চ আলাদা। এখানে প্রতিটি জার্মান ফুটবলারই চাইবে নিজেদের সেরা খেলা দিয়ে দলকে জেতাতে। এমনিতে দলগত ফুটবলের উপরই ভরসা রাখে জার্মানি। তবে, এই ম্যাচে প্রত্যাশা মতো ফল করতে হলে এই ম্যাচে জার্মানিকে নির্ভর করতে হবে মূলত তিন তারকা ফুটবলারের উপর।

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কাদের উপর নির্ভর করবে জার্মানির ভাগ্য।

মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

ম্যনুয়েল নয়্যার: দীর্ঘ দিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন এই তারকা গোলরক্ষক। ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে তিনিই ছিলেন জার্মানির দূর্গের শেষ প্রহরী। তবে, বর্তমানে পুরনো ছন্দে একেবারেই নেই নয়্যার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে দু'গোল হজম করেন তিনি। এই ম্যাচে জার্মানিকে ভাল কিছু করতে হলে পুরনো ছন্দে খেলতে হবে নয়্যারকে।

মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

মেসুত ওজিল: জার্মানির মিডফিল্ডে অন্যতম ভরসা রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ফুটবলার। বহু ম্যাচে দেখা গিয়েছে কী ভাবে একার দায়িত্বে মাঝমাঠকে সচল রেখে ফরওয়ার্ড লাইনকে বলের সাপ্লাই দেন ওজিল। শুধু মাঝমাঠকেই সচল রাখা নয়, প্রয়োজনে নিজে উঠেও একাধিকবার দলকে বাঁচিয়েছেন তিনি। আর্সেনালের এই মিডফিল্ডার দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ৯০টি ম্যাচে। নব্বই ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৩টি। এই ম্যাচে জার্মান শিবির অনেকটাই নির্ভর করবে ওজিলের উপর।

মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

থমাস মুলার: বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপে জার্মানির আশা-আকাঙ্খার অধিকাংশই মুলারকে ঘিরে। বার্য়ান মিউনিখের এই ফরওয়ার্ড ৯১টি ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেল জার্মানির জার্সিতে। ৯১ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৩৮টি গোল। ফলে এই ম্যাচে জার্মানিকে জিততে হলে সেরা ছন্দে খেলতে হবে মুলারকে।

এছাড়া জার্মান সমর্থকদের ভরসার আরও একটা কারণ কিন্তু জার্মানির কোচ জোয়াকিম লো।

মেক্সিকোর বিরুদ্ধে মূলত এই তিন ফুটবলারের উপর নির্ভর করবে জার্মান শিবির

জোয়াকিম লো: ২০০৬ থেকে জার্মানির জাতীয় দলের দায়িত্ব রয়েছেন এই হাইপ্রোফাইল কোচ। তাঁর কোচিংয়েই ২০১৪ ফিফা ওর্য়াল্ড কাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি। এই বিশ্বকাপেও জার্মানির ভাগ্য অনেকটাই নির্ভর করবে তাঁর মগজাস্ত্রের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+