কেমন ছিল বার্সেলোনায় ইনিয়েস্তার সফর, দেখে নিন

বিগত দুই দশকের বেশি সময় বার্সেলোনার সঙ্গে যুক্ত আন্দ্রে ইনিয়েস্তা শুক্রবারই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই মরসুম শেষে বার্সেলোনাকে বিদায় জানাবেন তিনি। তাঁর এই ঘোষণায় শোকের ছায়া বার্সা সমর্থকদের মধ্যে।

বিগত দুই দশকের বেশি সময় বার্সেলোনার সঙ্গে যুক্ত আন্দ্রে ইনিয়েস্তা শুক্রবারই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই মরসুম শেষে বার্সেলোনাকে বিদায় জানাবেন তিনি। তাঁর এই ঘোষণায় শোকের ছায়া বার্সা সমর্থকদের মধ্যে।

কেমন ছিল বার্সেলোনায় ইনিয়েস্তার সফর, দেখে নিন

বার্সেলোনার হয়ে ১৬ বছরে ৩১টি ট্রফি জিতা আন্দ্রে ইনিয়েস্তার এই সফর কেমন ছল দেখে নেওয়া যাক।
১৯৯৬ সালে নিজের গ্রাম ফুয়েন্তেলবিয়া ছেড়ে ৫০০ কিলোমিটার দূরে লা মাসিয়ায় ইনিয়েস্তাকে ভর্তি করান তাঁর বাবা। কিন্তু গ্রামে নিজের পরিবারকে ছেড়ে আসতে একে বারেই রাজি ছিল না ছোট্ট ইনিয়েস্তা। ইনিয়েস্তা নিজেই জানান লা মাসিয়ায় আসার আগের দিন নিজের কান্না দিয়ে আস্ত একটা নদী এঁকে দিয়ে ছিলেন তিনি। তখন তাঁর বয়স মাত্র ১২ বছর। কিন্তু তার পর নতুন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিতে কোনও সমস্যা হয়নি তাঁর।

১৯৯৯ সালে ১৫ বছর বয়সে তাঁর অধিনায়কত্বেই অনূর্ধ্ব-১৫ বার্সেলোনা দল নাইকি প্রিমিয়ার ট্রফি জেতে আর্জেন্তিনার রোজারিও সেন্ট্রালকে হারিয়ে। ফাইনালে গোল করেন ইনিয়েস্তা। ২০০০ সালে তাঁর অন্যতম প্রিয় সতীর্থ লিওনেল মেসির সঙ্গে পরিচয় হয় লা মাসিয়ায়। সেই জুটি এখনও অটুট।

২০০১ সালে সিনিয়র বার্সেলোনা দলের সঙ্গে তাঁকে প্র্যাক্টিস করার জন্য আমন্ত্রণ জানান তৎকালীন বার্সা কোচ। ২০০১ -০২ মরসুমে বার্সেলোনা বি দলের প্রথম গোটা মরসুম খেলেন আন্দ্রে। ২০০২-এর ২৯ অক্টোবর বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ ইনিয়েস্তাকে দেন লুইস ভান গল। ওই মরসুমে মোট ৯ বার বার্সোলানর হয়ে মাঠে নামেন ইনিয়েস্তা। তিনটি অ্যাসিস্ট ছাড়াও একটি গোল করেন নিজের প্রথম মরসুমে।

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বার্সার অন্যতম সেরা দুই মিডফিল্ডার লুই এনরিকে এবং ফিলিপ কোফু ২০০৪-০৫ মরসুম শেষে অবসর নেওয়ায় সুযোগ চলে আসে ইনিয়েস্তার সামনে। পাশাপাশি এডগার ডেভিড পুরনো দল জুভেন্তাসে ফিরে যাওয়ায় মাঝমাঠের ব্যাটনও চলে আসে ইনিয়েস্তার হাতে।
এর কয়েক বছরের মধ্যেই ক্লাবের অন্যতম তারকা হিসেবে ধরা দেন ইনিয়েস্তা। তাঁর দাপটে লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সবেরই স্বাদ চেখে দেখেন বার্সেলোনার সমর্থকেরা। মেসি-ইনিয়েস্তা জুটি একটা সময় ত্রাস হয়ে ওঠে প্রতিপক্ষের।

বয়স বাড়লেও ইনিয়েস্তার সেই ফর্ম এখনও বর্তমান। এখনও পর্যন্ত মাঠে যতক্ষণ থাকেন ততক্ষণই নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন এই মিডফিল্ডার।

এখনও পর্যন্ত বার্সেলোনার হয়ে মোট ৬৭০টি ম্যাচে মাঠে নেমেছেন ইনিয়েস্তা। ৬৭০টি ম্যাচে ৫৭টি গোল আছে তাঁর ঝুলিতে। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে কোপা দেল রে-এর ফাইনালে সেভিয়ার বিরুদ্ধে শেষ গোলটি করেন তিনি। বার্সেলোনার প্রধান দলে নিজের ১৬ বছরের কেরিয়ারে মোট ৩১টি মেজর ট্রফি জেতেন ইনিয়েস্তা। যার মধ্যে রয়েছে আটটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ,ছয়টি কোপা দেল রে এবং সাতটি স্প্যানিশ সুপার লিগ। তবে খুব শীঘ্রই লা লিগার সংখ্যাটি আট থেকে বেড়ে নয় হতে চলেছে। এই সাফল্য অন্য আর কোনও ফুটবলারের ট্রফিরুমে আছে কি না সন্দেহ।

বার্সেলোনার পাশাপাশি দেশের জার্সি গায়েও বেশ সফল ইনিয়েস্তা। তাঁর এক মাত্র গোলেই ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+