আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে জেনে নিন ফ্রান্সের শক্তি এবং দুর্বলতা কোথায়

আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে ফ্রান্সের শক্তি এবং দুর্বলতার সম্পর্কে জেনে নিন।

প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। দলে কোনও বিশেষ তারকা না থাকলেও দলে রয়েছে এক ঝাঁক তরুণ প্রতিভাবন ফুটবলার। ভবিষ্যতে যাদের মধ্যে তারকা হয়ে ওঠার সব গুণই মজুদ রয়েছে।

আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে জেনে নিন ফ্রান্সের শক্তি এবং দুর্বলতা কোথায়

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে দু'টি ম্যাচে জিতেছে ফ্রান্স, একটি ম্যাচ তারা ড্র করেছে। তিনটি গোল করেছে তারা, তাদের বিরুদ্ধে গোল হয়েছে একটি।

এই পরিস্থিতিতে আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ফ্রান্সের শিবির। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগে ফ্রান্সের শক্তি কী এবং দুর্বলতাই বা কোথায়।

ফ্রান্সের শক্তি:

ফ্রান্সের দলে রয়েছে একাধিক প্রতিভা। পোগবা, এমবাপের মতো প্রতিভা রয়েছে দলটায়। এই তরুণ ফুটবলারদের অদম্য জেদ এই ম্যাচে ফ্রান্সের বড় সম্পদ। সঙ্গে রয়েছে জিহুর মতো অভিজ্ঞ তারকা।

লিওনেল মেসির মতো দলে নক্ষত্র না থাকলেও রয়েছে গ্রিজম্যানের মধ্যে লড়াকু তারকা। দেশঁর এই গ্রিজম্যানই অন্যতম ভরসা এই ম্যাচে।

এই দলের প্রধাণ সম্পদ হল দলের সঙ্ঘবদ্ধতা। কোনও ব্যক্তি নির্ভর নয়, দলগত ফুটবলই ফ্রান্সের প্রধাণ শক্তি।

ফ্রান্সের দুর্বলতা:

বিশ্বকাপ শুরু হলেও এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি ফ্রান্সকে। দু'টো ম্যাচ জিতলেও ফ্রান্সের খেলায় পুরনো ঝাঁঝটাই যেন নেই।

বিশ্বকাপে তিন ম্যাচ খেলা হয়ে গেলেও সেট টিম এখনও গড়তে পারেনি ফ্রান্স। আর্জেন্তিনার বিরুদ্ধে দল নিয়ে পরীক্ষা চালালে বিপদে পড়তে হতেই পারে ফ্রান্সকে।

বিশ্বকাপে এখনও পর্যন্ত ফ্রান্সের আক্রমণের ঝাঁঝ একেবারও সেই অর্থে দেখা যায়নি। ফলে কম গতিতে আক্রমণ তুলে আনার ফলে প্রতিপক্ষ ডিফেন্স গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+