Chelsea: চেলসির খারাপ সময়েও অতিরিক্ত চাপ নিতে নারাজ পচেত্তিনো, ক্লাব কর্তৃপক্ষ কী বার্তা দিলেন কোচকে?
ইপিএলে খারাপ সময় অব্যাহত চেলসির। বিগত কয়েক বছর ধরেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না নীল জার্সিধারীরা। ব্যতিক্রম নয় চলতি মরশুমেও। বর্তমানে মৌরিসিও পচেত্তিনোর দলের অবস্থান ১১ নম্বরে। কয়েকদিন আগেই উভসের কাছে ২-৪ গোলে হেরেছে চেলসি। যার জেরে বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল গোটা দলকে।
পরিস্থিতি যে কঠিন সেটা টের পাচ্ছেন পচেত্তিনো। ২৩ ম্যাচে চেলসির ৩১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।লিগ টেবিলে চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে চেলসি। সাত নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান ৫ পয়েন্টের। কিন্তু কঠিন সময়েও অতিরিক্ত চাপ নিতে নারাজ চেলসি কোচ। বরং পাল্টা আক্রমণের রাস্তাই বেছে নিচ্ছেন তিনি।
চেলসি কোচ জানিয়েছেন, "আমি মনে করি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং এটাই গুরুত্বপূর্ণ। আমি (পরিচালন কর্তৃপক্ষের) কাছ থেকে খুব ভালো বার্তা পেয়েছি। প্রতিদিন তাদের ও ক্রীড়া পরিচালকের সঙ্গে যোগাযোগ হয় আমার। সমর্থকদের আমাদের ওপর আস্থা রাখতে হবে। খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যে খেলতে দিতে আমাদের শান্ত থাকতে হবে।"
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'ফুটবল আমার আবেগ, আমার কাজ নয়, কখনও কখনও আমরা বলি 'চাকরি' কিন্তু এটি ভুল শব্দ। ফুটবল হল বিনোদন। আমি যদি এইরকম না ভাবি, তাহলে আমাকে অন্য একটি পদে যেতে হবে, একজন ক্রীড়া পরিচালক বা সিইও বা রাষ্ট্রপতি হয়ে যেতে হবে।'
Defeat for the Blues.#CFC | #CheWol pic.twitter.com/4JsJRB5Avz
— Chelsea FC (@ChelseaFC) February 4, 2024
দলের এই অবস্থার জন্য অতিরিক্ত চিন্তা করে চুল কমাতেও রাজী নন চেলসি কোচ। কিছুটা মজা করেই পচেত্তিনো বলেন, এই কারণেই আমি আমার চুল এভাবে রাখি, কারণ আমি চাপে ভুগি না যেগুলির দায়িত্বে আমি নেই। আমি শুধু ফুটবলের জন্য কষ্ট পাই, খেলোয়াড়দের উন্নতি করার চেষ্টা করি, তাদের ম্যাচ জেতার জন্য একটি ভালো রণকৌশল তৈরি করে দিতে পারি।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'অতিরিক্ত চাপ নিতে গিয়ে আপনি আপনার চুল হারাতে পারেন. তবে আমি আমার চুল হারাতে পারি না কারণ আমরা জিততে পারিনি কারণ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভাল ছিল।'
স্ট্যামফোর্ড ব্রিজে এগিয়ে যাওয়ার পরেও এমন পরাজয়ের সম্মুখীন হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পচেত্তিনো। ম্যাচের শেষে বিদ্রুপ শুনতে শুনতে মাঠ ছাড়েন চেলসির ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ২৩টি ম্যাচের মধ্যে দশম পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে চেলসিকে। ভালো অবস্থায় থেকে লিগ শেষ করাটাই এখন চ্যালেঞ্জ চেলসির কাছে।













Click it and Unblock the Notifications