Erling Haaland: ম্যান সিটির সঙ্গে হালান্ডের ঐতিহাসিক চুক্তি, নরওয়ে স্ট্রাইকারের আয় শুনলে অবাক হবেন

মেসি-রোনাল্ডো পরবর্তী অধ্যায়ে যে সমস্ত ফুটবলারদের উপরে সব থেকে নজর থাকে তাদের মধ্যে অন্যতম হলেন হালান্ড। জাতীয় দলের জার্সিতে খুব একটা উজ্জ্বল না হলেও ক্লাব ফুটবলে তাঁর পারফরম্যান্স রীতিমতো উজ্জ্বল। এবার ম্যান সিটি স্ট্রাইকার আরও একটি রেকর্ড সৃষ্টি করলেন। তবে মাঠে নয় মাঠের বাইরে।

হালান্ডের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে দীর্ঘমেয়াদী চুক্তি হল ম্যান সিটি এবং হালান্ডের মধ্যে। নয় বছর ছয় মাসের চুক্তি সাক্ষর করলেন হালান্ড। এত দীর্ঘ চুক্তি এর আগে হয়নি। এর আগে সর্বোচ্চ ছিল চেলসির সঙ্গে কোল পারমারের চুক্তি। গত বছর তাঁর সঙ্গে ৯ বছরের চুক্তি করেছিল লন্ডনের ক্লাব।

haland

হালান্ডের সঙ্গে সিটির বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত ছিল। ২০২৭ সালের জুন মাসে চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর আগেই আবার নতুন চুক্তিতে সই করলেন নরওয়ের স্ট্রাইকার। রেকর্ড অর্থে ম্যান সিটির সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন হালান্ড। নতুন চুক্তি অনুসারে ভারতীয় মুদ্রায় প্রতি সপ্তাহে কত টাকা পাবেন হালান্ড? প্রত্যেক সপ্তাহে ম্যান সিটি থেকে তাঁর হবে আনুমানিক ৫ কোটি ২৮ লক্ষ টাকা। ইপিএলের ইতিহাসে এর আগে সপ্তাহ প্রতি এত টাকা কেউ আয় করেনি।

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে আসেন হালান্ড। ইতিমধ্যে ১২৬ ম্যাচে ১১১ গোল হয়ে গিয়েছে তাঁর। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগও। ইতিমধ্যে হালান্ডের দুরন্ত ফর্মের দৌলতেই ত্রিমুকুট জিতেছে সিটি। ঘরোয়া লিগ ছাড়াও, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে সিটিজেনরা।

নতুন চুক্তি সাক্ষরের পর হালান্ড বলেছেন, আমি আমার নতুন চুক্তি স্বাক্ষর করে খুব খুশি এবং এই দারুণ ক্লাবের সঙ্গে আরও ভালো সময় কাটানোর অপেক্ষায় আছি। এটা একটা বিশেষ ক্লাব, যেখানে দারুণ মানুষ এবং অসাধারণ সমর্থকরা রয়েছেন, এবং এটি এমন একটি পরিবেশ যা সবাইকে সেরা করে তোলার জন্য সাহায্য করে।আমি আরও উন্নতি করতে চাই। আরও পরিশ্রম করতে চাই। যাতে আগামি দিনে আমরা সাফল্য পেতে ও সামনের দিকে এগিয়ে যেতে পারি।

চলতি মরশুমে এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে ম্যান সিটি। ক্লাব ভালো ছন্দে না থাকলেও নিজের ফর্ম ধরে রেখেছেন হালান্ড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+