লিওনেল মেসিকে প্রাণনাশের হুমকি বন্দুকবাজদের, স্ত্রী আন্তোনেলার সুপারমার্কেটে হামলা
লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজোর পারিবারিক সুপারমার্কেটে হামলা বন্দুকবাজদের। কেউ হতাহত হননি। মেসির উদ্দেশে হুমকি বার্তা দিয়ে গেল বন্দুকবাজরা।
লিওনেল মেসিকে এবার প্রাণনাশের হুমকি দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুয়েনস আইরেস থেকে ৩২০ কিলোমিটার দূরে রোসারিওতে মেসির স্ত্রী আন্তোনেলার পরিবারের একটি সুপারমার্কেট রয়েছে। সেটি বন্ধ থাকাকালীন অন্তত দুজন দুষ্কৃতী এসে সেখানে আচমকাই গুলি চালাতে থাকে। সুপারমার্কেটে বুলেটের দাগের সঙ্গে মিলেছে হাতে লেখা হমকি-বার্তা।

ইউনিকো সুপারমার্কেটের একটি কার্ডবোর্ডে মেসির উদ্দেশে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাতে লেখা ছিল, "মেসি আমরা আপনার অপেক্ষায় রয়েছি। জাভকিন মাদকাসক্ত। তিনি আপনাকে রক্ষা করতে পারবেন না।" মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা বোঝাতে চেয়েছে মেসির হোমটাউন রোসারিওর মেয়র পাবলো জাভকিনের কথাই। বৃহস্পতিবার ভোরের দিকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। সুপারমার্কেটের সামনে ধাতব অংশে ১৪টি বুলেটের দাগ মিলেছে। তবে কোনও হতাহতের খবর নেই। মাদক পাচারকারীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। উল্লেখ্য, গত বছরই মেসির নেতৃত্বে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে। সম্প্রতি মেসি ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলের পুরস্কার পেয়েছেন।
🚨In a supermarket belonging to Antonella's family was shot with 14 bullets, and criminals left this🗣️: "Messi, we are waiting for you, Javkin (Mayor of Rosario) is also a drug dealer and will not help you."
— FCB Albiceleste (@FCBAlbiceleste) March 2, 2023
Mfs think they will touch a hair on Messi and survive 60 seconds?. pic.twitter.com/zGdU1exJzN
রোসারিওর মেয়র জাভকিন নিজেই জানিয়েছেন, সুপারমার্কেটটি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজোর। মেসি ও আন্তোনেলার তিন সন্তান রয়েছে। শহরে বিশৃঙ্খলা তৈরির জন্যই দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে দাবি জাভকিনের। মেসিকে হুমকির কথা বিশ্বে ভাইরাল হতে সময় সাগবে না বুঝেই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মোটরবাইকে চড়ে দুজন এসেছিল ভোর তিনটে নাগাদ। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে গুলি চালাতে থাকে। এরপর হুমকি বার্তা লিখে তারা দুজনেই চলে যায়। যে সময় এই ঘটনাটি ঘটে তখন মেসি পরিবার নিয়ে ফ্রান্সে ছিলেন বলে জানা যাচ্ছে।
"Messi we are waiting for antonella
— Ballu Bahun 🇦🇷🇳🇵 (@balramaryal7) March 2, 2023
: they shot at a supermarket belonging to Antonella Roccuzzo's family in Rosario and left a mafia message pic.twitter.com/jaUAPIlu1C
রোসারিওতে সাম্প্রতিককালে দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে চলেছে। তবে জাভকিনের দাবি, শহরকে সুরক্ষিত রাখতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানোরও আশ্বাস দেন তিনি। প্রভিন্সিয়াল পুলিশ অ্যাসিস্ট্যান্ট চিফ ইভান গঞ্জালেজের দাবি, এই ধরনের ঘটনা উদ্বেগের কিছু নয়। প্রচারের আলোয় আসতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সুপারমার্কেটটিতে যখন গুলিবর্ষণ হয়, তখন সেখানে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে সুপারমার্কেটে আরও বেশি ক্যামেরা লাগাতে চাইছে রোকুজো পরিবার। সেই পরিবারকে আগে এমন হুমকির মুখেও পড়তে হয়নি। যদিও রোজারিওতে মাদক পাচারের ঘটনা হামেশাই ঘটে। গত বছর আর্জেন্তিনার এই শহরেই খুন হয়েছেন ২৮৭ জন। মেসিকে হুমকির পিছনে ড্রাগ পাচারকারীদের যোগ থাকতে পারে বলেই প্রাথমিক অনুমান।












Click it and Unblock the Notifications