ম্যান ইউকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি, গুন্দোয়ানের গোলে নজির
ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি হাসল সিটি। জোড়া গোল ইলকায় গুন্দোয়ানের। ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সপ্তমবারের জন্য এফএ কাপ ঘরে তুলল ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচে দ্রুততম গোল করার নয়া নজির গড়ে ফেললেন গুন্দোয়ান (Ilkay Gundogan)। খেলা শুরুর মাত্র ১২ সেকেন্ডের মাথায় দর্শনীয় গোল করে।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবজয়ী ম্যান সিটি এদিন অবিশ্বাস্যভাবে এগিয়ে যায়। কিক অফের পর তখনও দর্শকরা সেভাবে দর্শকাসনে থিতু হয়ে বসতে পারেননি। তার আগেই ১২ সেকেন্ডের গোল। ২০০৯ সালে এফএ কাপ ফাইনালে চেলসির বিরুদ্ধে এভার্টনের হয়ে লুই সাহা ২৫ সেকেন্ডে গোল করেছিলেন। সেই নজির আজ ভাঙল।
ILKAY GUNDOGAN 😱😱
— SuperSport Football ⚽️ (@SSFootball) June 3, 2023
Man City the lead in the #FACup final after just 12 seconds!
💻 Stream live on SS Premier Leaguepic.twitter.com/vqhd1fOZLo
বিবিসি খেলার সম্প্রচার করছিল। গুন্দোয়ানের শট জালে ঢোকে ১২.৯১ সেকেন্ডে। কিক অফের পর বল গিয়েছিল সিটি গোলকিপারের কাছে। তিনি বড় শট খেললে তা প্রথমে যায় আর্লিং হালান্ডের কাছে। তিনি হেড দিয়ে বল ইউনাইটেড পেনাল্টি বক্সের দিকে পাঠান।

কেভিন ডে ব্রুইন সেই বল ধরে ইউনাইটেড প্লেয়ারদের হতভম্ব করে দেন। ম্যান ইউ ফুটবলাররা বল ক্লিয়ার করতে গেলে তা চলে যায় গুন্দোয়ানের কাছে। বল পেয়েই তা জালে জড়ান গুন্দোয়ান। ৩৩ মিনিটে ম্যান ইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়েছিলেন।
Your FA Cup winners! 🏆💙 pic.twitter.com/Gn4T0Q9UtQ
— Manchester City (@ManCity) June 3, 2023
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ফের গোল করেন গুন্দোয়ান। জয়সূচক এই গোলটি আসে ৫১ মিনিটের মাথায়। কর্নার কিক থেকে ভেসে আসা বল ডেভিড দে হিয়া (David de Gea)-কে পরাস্ত করে জালে জড়ান গুন্দোয়ান।

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপ জেতার পর এফএ কাপও ঘরে তুলল। ম্যানচেস্টার ইউনাইটেড এবার প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে ছিল। এফএ কাপ জিতে মুখরক্ষার আশা জলাঞ্জলি গুন্দোয়ানের জোড়া গোলে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications