Guinea: রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, গিনিতে ফুটবল ম্যাচে ব্যাপক অশান্তি, প্রাণ হারালেন ১০০ দর্শক

ফুটবল ম্যাচে অশান্তির ঘটনা নতুন কোনও বিষয় নয়, দেশে হোক বা বিদেশে মাঠের উত্তেজনার আঁচ লাগে গ্যালারিতেও। কিন্তু সেই অশান্তি যখন ভয়াবহ আকার নিয়ে শতাধিক মানুষের জীবন হানির কারণ হয় তখন সেটা সংবাদ শিরোনামে চলে আসে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার গিনিতে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিল গ্যালারি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির খবর অনুসারে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে রবিবার দেশের প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। কিন্তু ম্যাচ চলাকালীন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে অশান্তির সৃষ্টি হয়, যা ক্রমেই মাঠের উত্তেজনাকে চরমে নিয়ে যায়। দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে প্রাণ হারালেন ১০০ জনের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। আহত হয়েছেন প্রচুর মানুষ।

স্থায়ীয় সূত্রে জানা গিয়েছে ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন রেফারি, তাঁর সিদ্ধান্ত নেওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়, প্রথমে দুই দলের ফুটবলাররা মাঠে নিজেদের মধ্যে সংঘাতে জরিয়ে যান, সেই অশান্তির আঁচ লাগে গ্যালারিতেও। এরপরর্থকরা ভাঙচুর পর্যন্ত করেছে। একে অপরকে মেরে, পিষে দেওয়ায় তুমুল উত্তেজনা ছড়ায়। মাঠে নেমে এসে দর্শকরা নিজেদের মধ্যে মারপিট শুরু করেন। সবটাই ঘটে রেফারির ভুল সিদ্ধান্তের জেরে।

ভয়াবহ সংঘাতের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও গুলোতে দেখা যাচ্ছে মৃত দেহ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে।স্টেডিয়ামের বাইরে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। প্রাণভয়ে ছোটাছুটি করছেন অনেকেই। আরও তথ্য উঠে এসেছে, মাঠে তুমুল অশান্তির পরে স্থানীয় থানায় গিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

এই ঘটনায় সেই দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত মানুষদের মধ্যে একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

ফুটবল ম্যাচে রেফারির একটা বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে তা ধারণাই করা যায় না। আসলে আফ্রিকার এই দেশ গুলিকে রাজনৈতিক এবং সামাজিক অবস্থাও খুব একটা ভালো নয়, তারই প্রভাব দেখা গেল ফুটবল মাঠে! এই প্রশ্ন কিন্ত থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+