দুর্ভেদ্য ওচোয়ার কাছেই থমকে গেল জার্মানি

ওচোয়ার অসাধারণ পারফরম্যান্সের কারণেই হারতে হল জার্মানিকে।

২০১৪ বিশ্বকাপের সময়েই গোটা বিশ্বের নজর টেনে ছিলেন মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। তাঁর অনবদ্য রিফ্লেক্স এবং পজিশানিং, মন জয় করে নিয়েছিল গোটা বিশ্বের। মেক্সিকো সেবার বেশি কিছু করতে না পারলেও ওচোয়া হৃদয়ে রয়ে গিয়েছিলেন ফুটবল ভক্তদের।

দুর্ভেদ্য ওচোয়ার কাছেই থমকে গেল জার্মানি

চার বছর পর দেখা গেল একটুকুও বদলাননি ওচোয়া। যে ক্ষিপ্রতা এবং রিফ্লেক্স তাঁর ছিল, সেই একই রকম সব কিছু রয়েছে এখনও। এই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মেক্সিকোর ফেরার পিছনে ম্যাচের একমাত্র গোলদাতা লোজানোর থেকে অনেক অংশে বেশি কৃতিত্বপ্রাপ্য ওচোয়ার। কারণ ম্যাচের বিশ্লেষণ করতে গেলে বেশি করে উঠে আসবে এই একজনেরই কথা। বলা ভাল ওচোয়ার কাছেই এই ম্যাচে হারতে হল জার্মানিকে।

গোটা ম্যাচেই ব্যস্ত থাকতে হয় তিরিশ উর্ধ্ব এই গোল রক্ষককে। এই ম্যাচে ক্রমাগত বিষ মাখানো শটে গোলের তলায় তাঁর পরীক্ষা নিতে থাকেন ক্রুস-ওয়ার্নাররা। মেক্সিকোর এই তারকা গোলরক্ষক যদি প্রাচীর না হয়ে উঠতে পারতেন, তাহলে কম করে তিন গোলে ম্যাচটা হারতে হত লাতিন আমেরিকার দলটিকে। গোটা ম্যাচে চারটি নিশ্চিত গোল বাঁচান ওচোয়া। যার মধ্যে একটি ছিল ক্রুসের নেওয়া ফ্রি কিক। ওই বলে যদি নিজের আঙুল না ছোঁয়াতে পারতেন ওচোয়া, তাহলে সেখানেই বদলে যেতে পারত ম্যাচের ভাগ্য। ম্যাচের সেরা তিনি নির্বাচিত না হলেও, এই ম্যাচে মেক্সিকোর জয়ের নেপথ্যে মূল কারণ তিনিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+