FIFA World Cup 2022: কবে কাদের বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা, কী বলছে খতিয়ান, জেনে নিন বিভিন্ন তথ্য
FIFA World Cup 2022: কবে কাদের বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা, কী বলছে খতিয়ান, জেনে নিন বিভিন্ন তথ্য
ঢাকে কাঠি পড়ে গেল ফিফা বিশ্বকাপ ২০২২-এর। অগুণিত মানুষের চার বছরের অনন্ত অপেক্ষা শেষের পথে। শুক্রবার বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের সঙ্গে শুরু হয়ে গেল ফাইনাল কাউন্টডাউন।
এই বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টাই কোচ কিছু দিন আগে জানিয়েছিলেন, ঘরের মাঠে মেসি শেষ ম্যাত খেলে নিল, তাতে সন্দেহ দানা বাঁধতে বাধ্য, তবে কী বিশ্বকাপের পরেই দেশের জার্সি খুলে রাখবেন এলএম ১০। যদিও মেসি এখনও এই বিষয়ে কিছু বলেননি। কাতার বিশ্বকাপে বল গড়ানোর আগে দেখে নেওয়া যাক কোন গ্রুপে পড়লেন মেসিরা, কাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা এবং বিবিধ তথ্য।

সহজ গ্রুপে আর্জেন্টিনা:
ফিফা বিশ্বকাপ ২০২২-এ বেশ সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই দেশটি পড়েছে গ্রুপ 'সি'-তে। আর্জেন্টিনা ছাড়া এই গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।

গ্রুপে আর্জেন্টিনার ম্যাচ:
সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির দেশ। ২২ নভেম্বর (মঙ্গলবার) লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবিয়ার। চার দিন পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নীল-সাদা জার্সি ধারীরা। লুসেইলে ২৬ নভেম্বর (শনিবার) আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে মেক্সিকো। ৩০ নভেম্বর (বুধবার) গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে রবার্টা লেওয়ানডস্কি মুখোমুখি হবেন লিওনেল মেসির। দুই ফুটবল কিংবদন্তির দ্বৈরথ দেখতে ইতিমধ্যেই প্রহর গুণছে গোটা বিশ্ব। স্টেডিয়াম ৯৭৪-এ খেলা হবে ম্যাচটি।

টিম আর্জেন্টিনা সম্পর্কে অন্যান্য তথ্য:
১৯৯৩ সালের পর ২০২১-এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার সেরা দলের শিরোপা জিততে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর।
মার্চে প্রকাশিত ফিফা ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা। কনমেবল-এর রিজিওনাল ক্রমতালিকায় তারা রয়েছে দুই নম্বরে।
মোট ১৭ বার বিশ্বকাপে অংশ নিয়েছে আর্জেন্টিনা (শেষবার: রাশিয়া, ২০১৮)। বিশ্ব ফুটবলের সেরা টুর্নামেন্টে মারাদোনার দেশ সর্বোচ্চ খেতাব দিতেছে দু'বার। সদ্য সমাপ্ত কনমেবল বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী পর্বে রানার্স হয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১১টি জয় এবং ৬টি ম্যাচ ড্র করেছে তারা।

নজর রাখতে হবে যাদের দিকে:
বলার অপেক্ষা রাখে না আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার বড় ভরসা বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা লিওনেল মেসি। মেসির দিকে তো নজর রাখতেই হবে, এছাড়াও নজর রাখতে হবে অ্যাঞ্জেল দি মারিয়া, জিওভান্নি লো সেলসো, এমিলিয়ানো মার্টিনেজের দিকে। কোপা আমেরাকর ফাইনালে দি মারিয়ার গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাস্থ করে খেতাব জিতেছিল আর্জেন্টিনা।












Click it and Unblock the Notifications