লিও মেসি ফিরলেও হারল বার্সেলোনা, ২-০ গোলে জিতল গ্রানাডা
লিওনেল মেসির ফেরার ম্যাচেই লা লিগায় দুই গোলে হার হজম করতে হল বার্সেলোনাকে। এই হারের ফলে লিগ তালিকায় অনেকটাই নেমে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসির ফেরার ম্যাচেই লা লিগায় দুই গোলে হার হজম করতে হল বার্সেলোনাকে। এই হারের ফলে লিগ তালিকায় অনেকটাই নেমে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গত ২৫ বছরের মধ্যে লা লিগায় এমন খারাপ শুরুর মুখ দেখেনি লিওনেল মেসির দল।

২-০ গোলে হার
লা লিগার অ্যাওয়ে ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে প্রথম থেকেই ছন্দের অভাবে ভুগছিল বার্সেলোনা। ম্যাচের দুই মিনিটের মাথায় রামোন আজিজের গোলে এগিয়ে যায় গ্রানাডা। চেষ্টা করেও প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। এই মরশুমে লা লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেও দলের পতন আটকাতে পারেননি আর্জেন্তাইন তারকা। ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে গ্রানাডার জয় নিশ্চিত করেন আলভারো ভাদিল্লো।

২৫ বছর পর
১৯৯৪-৯৫ মরশুমের পর আবারও লা লিগায় শুরুটা খারাপ হল বার্সেলোনার। সেবার প্রথম পাঁচ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছিল স্প্যানিশ জায়ান্ট। এই মরশুমেও প্রথম পাঁচ ম্যাচে সাত পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি লিওনেল মেসি। লিগ তালিকায় তারা রয়েছে সাত নম্বরে।

২০১৪-র পর আবার
২০১৪-র মরশুমে লা লিগায় গ্রানাডার কাছে হেরেছিল বার্সেলোনা। পাঁচ বছর ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল গ্রানাডার ঘরের মাঠে।












Click it and Unblock the Notifications