পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর 'পরম ভক্ত' বাংলার রাজ্যপাল, বিস্তারিত জানুন

আচমকাই ভারতের ফুটবল লেজেন্ড পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে গিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

আচমকাই ভারতের ফুটবল লেজেন্ড পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে গিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজয়ার শুভেচ্ছা জানাতে দিকপালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে ঘরোয়া আড্ডায় মাতলেন রাজ্যপাল। পিকে বন্দ্যোপাধ্যায়কে জানালেন যে তিনি তাঁর খেলার পরম ভক্ত।

পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর পরম ভক্ত বাংলার রাজ্যপাল, বিস্তারিত জানুন

উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই একের পর এক সৌজন্য দেখিয়ে চলেছেন জগদীপ ধনকড়। দায়িত্ব নিয়েই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর বাড়িতে গিয়ে দেখে এসেছিলেন রাজ্যপাল। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়ির দুর্গা পুজোতেও ছুটে গিয়েছিলেন তিনি। যাদবপুর কাণ্ড সহ একাধিক ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের এহেন ঐকান্তিকতায় মুগ্ধ হয়েছে প্রত্যেকে।

বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে বৃহস্পতিবার ভারতের ফুটবল লেজেন্ড পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রথমে লেজেন্ডারি ফুটবলারের শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যপাল জানান যে এক সময় পিকে বন্দ্যোপাধ্যায়ের খেলা তিনি নিয়মিত দেখতেন। তখন থেকেই তিনি বাংলার এই প্রাক্তন ফুটবলার তথা কোচের পরম ভক্ত বলেও জানিয়েছেন ধনকড়। পিকে বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের দেখে সকলের অনুপ্রাণিত হওয়া উচিত বলে মনে করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+