২৫ বছরের পুরনো গুগল সার্চ রেকর্ড ভেঙে দিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল, টুইট করলেন পিচাই
২৫ বছরের পুরনো গুগল সার্চ রেকর্ড ভেঙে দিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল, টুইট করলেন পিচাই
কাতার বিশ্বকাপ রুদ্ধশ্বাস ফাইনাল উপহার দিয়েছে সমগ্র বিশ্বকে। ৩-৩ গোলে ১২০ মিনিট শেষে দাঁড়ায় ম্যাচ। টাইব্রেকারে শেষ পর্যন্ত নির্ধারিত হয় বিজয়ী দল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা যায় সেই হৃদয় ভাল করে দেওয়া দৃশ্য যেখানে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ লিওনেল মেসি বিশ্বকাপ হাত তুলছেন।

ম্যাচের গতি প্রকৃতি:
লুসাইল স্টেডিয়ামে আয়োজিত মেগা ফাইনালে শুরুতেই লিড পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ডি মারিয়াকে ওসমানে ডিম্বেলে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করতে ভুল করতে পারেন না মেসি এবং করেননি তিনি। ১২ গজ দূর থেকে ২৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি মেসি করেন। এই গোলের কিছু সময়ের পর কাউন্টার অ্যাটেক দ্বিতীয় গোলটি তুলে নেয় আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে যায় এল আলবেসিলেস্তা। ম্যাচের বয়স তখন প্রায় ৮০ মিনিট। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ১০ মিনিট পরই লিওনেল মেসির হাতে উঠতে চলেছে বিশ্বকাপ। কিন্তু এমন সময়েই নাটকীয় পট পরিবর্তন ঘটে ম্যাচের। নিকোলাস ওটামেন্ডে বক্সের মধ্যে কোলোমুয়ানিকে ফাউল করেন ওটামেন্ডে। পেনাল্টি পায় ফ্রান্স। কিনিলায়ন এমবাপে গোল করে ম্যাচের ব্যবধান কমিয়ে করেন ২-১। এর দুই মিনিটের মধ্যেই দুর্ধর্ষ শটে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। ম্যাচ গড়ায় অ্যাডেড টাইমে। ১০৮ মিনিটে লিওনেল মেসি ডান পায়ের গোলে কার্যত ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন কিন্তু এই ক্ষেত্রেও আর্জেন্টিনা ডিফেন্সের ভুল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বক্সের মধ্যে নীল-সাদা জার্সি ধারী ফুটবলার হ্যান্ড বল করলে পেনাল্টি দেন রেফারি এবং খেলায় আবার ৩-৩ গোলে সমতা ফিরিয়ে আনেন এমবাপে। হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচের শেষ লগ্নে দুর্ধর্ষ সেভ দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি ওই সেভ না দিতে পারলে টাই ব্রেকার পর্যন্ত যেতো না ম্যাচ।
|
গুগল সার্চে রেকর্ড ব্রেক:
সোমবার সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই টুইট করে নিশ্চিত করেন ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল সার্চ রেকর্ডে ২৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি লেখেছেন, "২৫ বছরে সার্চ রেকর্ডে সব থেকে বেশি ট্র্যাফিক এসেছে বিশ্বকাপের ফাইনালে। অনেকটা এমন যে সমগ্র বিশ্ব একটা বিষয় নিয়ে সার্চ করছে।"
|
আর্জেন্টিনা এবং মেসিকে শুভেচ্ছা পিচাইয়ে:
কিছু পরেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানান পিচাই। তিনি টুইটারে লেখেন, "সর্বকালের অন্যতম সেরা ম্যাচ। অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনা এবং ফ্রান্স। মেসির থেকে বেশি কেউ এই বিশ্বকাপ ডিজার্ভ করেন না। সর্বকালের সেরা ফুটবলার।"

৩৬ বছরের অপেক্ষার ইতি:
দিয়েগো মারাদোনা তাঁর বাম পায়ের জাদুতে আর্জেন্টিনাকে শেষ বার চ্যাম্পিয়ন করেছিলেন বিশ্বকাপে ১৯৮৬ সালে। দীর্ঘ সময় এর পর পেরিয়ে গেলেও শুধু হতাশা সঙ্গী করেই বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চ থেকে ফিরতে হয়েছে নীল-সাদা জার্সিধারীদের। দীর্ঘ ৩৬ বছর পর আরও এক বাম পায়ের জাদুকর যাঁর নাম লিওনেল মেসি তিনি নতুন করে বিশ্ব চ্যাম্পিয়ন করে আর্জেন্টিনাকে 'শাপমুক্ত' করলেন।












Click it and Unblock the Notifications