ডার্বির আগেই স্বস্তির খবর লাল-হলুদ সমর্থকদের জন্য
দীর্ঘ জল্পনা এবং জটিলতার পর অবশেষে লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর ছাড়পত্র পেলেন ইস্টবেঙ্গলের হাই প্রোফাইনাল ডিফেন্ডার জনি অ্যাকোস্টা জামোরা। আগামীকাল দুপুর ৩টে আইএফএ অফিসে সই করবেন জনি।
দীর্ঘ জল্পনা এবং জটিলতার পর অবশেষে লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর ছাড়পত্র পেলেন ইস্টবেঙ্গলের হাই প্রোফাইনাল ডিফেন্ডার জনি অ্যাকোস্টা জামোরা। আগামীকাল দুপুর ৩টে আইএফএ অফিসে সই করবেন জনি। ২০১৪ এবং ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে কোস্টারিকার হয়ে দুরন্ত পারফর্ম করা এই ডিফেন্ডারকে সই করিয়েই তাক লাগিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।

অ্যাকোস্টার সইকে ভারতীয় ফুটবলের আঙ্গিকে ঐতিহাসিক আক্ষা দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও আন্তর্জাতিক ছাড়পত্র আসছিল না অ্যাকোস্টার। আর এই ইন্টারন্যাশনাল ট্র্যানফার সার্টিফিকেট (আইটিসি)-এর কারণেই আইএফএ অফিসে সইও করতে পারছিলেন না তিনি।
তবে কলম্বিয়া থেকে তাঁর পুরনো ক্লাব থেকে ছাড়পত্র এসে যাওয়া ডার্বির আগেই ইস্টবেঙ্গলের হয়ে আইএফএ অফিসে আগামীকাল সই করে দেবেন জনি অ্যাকোস্টা অন্য দিকে, ডার্বির আগে ফের ক্লোজ ডোর অনুশীলণের পথে হাঁটল ইস্টবেঙ্গল। আগামীকাল ক্লোজডোর অনুশীলণের সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ টিডি সুভাষ ভৌমিক।












Click it and Unblock the Notifications