নৌকা ডোবানোর পর মশাল নেভালো গোকুলাম, আই লিগের আশা কার্যত শেষ ইস্টবেঙ্গলের
গঙ্গাপাড়ের দুই ক্লাবকেই মজা চাখাল গোকুলাম এফ সি, মোহন বধের পর এবার লালহলুদকে খেতাব থেকে দূরে সরিয়ে দিল ইস্টবেঙ্গল।
গোকুলাম মোহনবাগানকে হারিয়ে লিগ টেবলের লাস্ট বয়ের তকমা ঘুচিয়ে একধাপ ওপরে উঠেছিল। শনিবার নিজেদের হোম ম্যাচে ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে খেতাবি লড়াই থেকে কার্যত ছিটকে দিল তাদের। এদিন কেরালার মাঠে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচে লালহলুদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল কাটসুমি-র।

কেরালা-র প্রচন্ড গরমে দম হাঁসফাঁস করছিল সমস্ত ফুটবলারদের। তাছাড়াও লালহলুদের যন্ত্রণা বাড়ালো রেফারির গান্ধারী ধাঁচের রেফারিং। গোকুলাম এফসি এদিন লালহলুদ আটকানোর জন্য জানপ্রাণ লাগিয়ে দিয়েছিল। এদিকে খেতাবি লড়াইতে থাকতে তিন পয়েন্ট ছাড়া আর কোনও বিকল্প নেই এই ভাবনাটা অবশ্য বিশেষ দেখা যায়নি লালহলুদ শিবিরে। তাদের ম্যাচে আক্রমণের ঝাঁঝ বড় একটা চোখে পড়ল না।
একের পর এক আক্রমণ আটকে দিয়ে হিরো গোকুলামের গোলরক্ষক হলেও, সত্যিই কিন্তু এদিন নব্বই মিনিটে সেই লালহলুদের জ্বলন্ত আগ্রসন কমই দেখা গেল। প্রথমার্ধের একদম শেষ দিকে কেভিন লোবোর গোলমুখী দৌড় ট্যাকেল করার জন্য পেনাল্টি পায় লালহলুদ। পেনাল্টি স্পট থেকে গোলে বল রাখতে কোনও ভুল করেননি কাটসুমি।
কিন্তু প্রথমার্ধের এই লিডেকে সুরক্ষিত রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে তারা উল্টে গোল খেয়ে যায় নিজেদের ডিফেন্সিভ ল্যাপসে। দ্রুত বল নিয়ে কাউন্টার অ্যাটাকে উঠে গোল করে যান জিমোমি। ৫১ মিনিটেই স্কোরলাইন ১-১ হয়ে যায়। কিন্তু মাঠে বল পায়ে আক্রমণের ঝাঁঝ যেমন জারি ছিল , তেমন কড়া ট্যাকেলের ঝাঁঝও জারি রাখে লালহলুদ।
তবে রেফারি তাতে বিশেষ নজর দেননি।
এদিকে ড্র ম্যাচকে হারে বদলে দেওয়ার কাজে শেষ কফিনের পেরেকটি পোঁতেন ইস্টবেঙ্গলের সালাম রঞ্জন সিং। ২-১ পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। এদিকে এর মিনিট দুয়েকের মধ্যে কড়া ট্যাকেলের খেসারত অবশেষে দিতে হয় গোকুলাম এফসি কে। মাঠেই গন্ডগোলে জড়িয়ে পড়েন দু দলের ফুটবলাররা। লালকার্ড দেখেন তাদের অধিনায়ক ইরশাদ।
এদিকে ম্যাচের ইনজুরি টাইমে ডবল ইয়েলোর সুবাদে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব মন্ডল। এদিকে এদিন ম্যাচ হেরে আই লিগের স্বপ্নটা এবারের মতোও কার্যত শেষ হয়ে গেল লালহলুদের। আই লিগে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে থাকলেও, তাদের আর তিনটি মাত্র ম্যাচ বাকি। সেখানে তিনটিতেই জিতলে তাদের পয়েন্ট সবচেয়ে বেশি হতে পারে ৩৫। মিনার্ভা পাঞ্জাবের ১৪ ম্যাচ খেলে পয়েন্ট ২৯।












Click it and Unblock the Notifications