আই লিগে মিনার্ভা বধ, ফের লিগের দরজা খুলে গেল ইস্টবেঙ্গলের, তবে বিক্ষোভে উত্তাল তাঁবু
গঙ্গাপাড়ের দুই ক্লাবকেই মজা চাখানোর এবার গোকুলাম এফসি -র শিকার মিনার্ভা পাঞ্জাব। জমে গেল আই লিগ
যে গোকুলামের কাছে হেরে আই লিগের স্বপ্নটা খালিদ জামিলের হাত থেকে পড়ে গিয়েছিল, আবার তাদেরই পারফরম্যান্সের জেরে সোনার সুযোগ লালহলুদ ব্রিগেডের সামনে।

মোহনবাগানকে যেদিন আই লিগ টেবলের লাস্টবয় গোকুলাম হারিয়েছিল, সেদিনটা মনে হয়েছিল অঘটন। কিন্তু তারপর ইস্টবেঙ্গল বধ এবং মঙ্গলবার পঞ্চকুলায় খেতাবের শক্তিশালী দাবিদার মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে আই লিগকে ফের একবার জান দিয়ে দিল তারা।
এদিন শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়েছিল মিনার্ভা। এদিনের ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন থাকছে। বক্সের মধ্যে হ্যান্ডবল দেখা গেলেও রেফারি ও লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় সেটা। তবে হাল ছাড়েনি গোকুলাম এফসি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে কেরলের দলটির হয়ে ডেডলক সিচুয়েশন ভাঙেন হেনরি। ৭৫ মিনিটে তার করা গোলে এগিয়ে যায় গোকুলাম। এরপর আর কোনওভাবেই সমতা ফেরাতে পারেনি এই মুহূর্তে লিগ টেবলের দু নম্বরে থাকা মিনার্ভা পাঞ্জাব।
মিনার্ভা এর এই ম্যাচে হারের ফলে ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেল। অন্যদিকে নেওরকা ১৭ ম্যাচ খেলে ৩১ পয়েন্টে এক নম্বরে । এদিকে তিন নম্বরে থাকা ইস্টবেঙ্গল ১৫ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট মিনার্ভার সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র ৩। তবে শুধু ইস্টবেঙ্গলই নয়, মিনার্ভা এর হারের ফলে নেওরকার চ্যাম্পিয়ন হবার আশাও জেগে উঠল।

এদিকে ফুটবল মাঠে যখন ফের আশা জেগে উঠেছে সেদিনই কার্যত ধুন্ধুমার হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব। নিজেদের কর্মসূচি মেনেই এদিন ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখান ইস্টবেঙ্গল ফ্যানদের একটা অংশ। তাঁদের দাবি সেই একই বর্তমান প্রশাসকদের সরে যেতে হবে ক্লাবের উন্নতির স্বার্থে।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1565547143482973%2F&show_text=0&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1565547753482912%2F&show_text=0&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
ক্লাব সমর্থকদের দাবি প্রশাসকদের অপদার্থতা আর ঢেকে রাখা যাচ্ছে না। ফলে তাঁরা সরে গিয়ে নতুন কেউ আসুন।












Click it and Unblock the Notifications