Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলিঙ্গর সবুজ ঘাসে অকল্পনীয় গোলরক্ষা, একা হাতে আমেরিকার বিরুদ্ধে ব্রাজিলকে পয়েন্ট এনে দিলেন লেইলেন

কলিঙ্গর সবুজ ঘাসে অকল্পনীয় গোলরক্ষা, একা হাতে আমেরিকার বিরুদ্ধে ব্রাজিলকে পয়েন্ট এনে দিলেন লেইলেন

একা ব্রাজিলের গোলরক্ষক লেইলেন আটকে দিলেন গোটা আমেরিকা দলকে। তাঁর সামনেই শেষ হয়ে গেল বাইডেনের দেশের মেয়েদের সমস্ত জারুজুরি। একা হাতে দলকে হারের মুখ থেকে বাঁচিয়ে তুলে দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

কলিঙ্গর সবুজ ঘাসে অকল্পনীয় গোলরক্ষা, একা হাতে আমেরিকার বিরুদ্ধে ব্রাজিলকে পয়েন্ট এনে দিলেন লেইলেন

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্রাজিল দল নিজেদের ঠিক মতো মেলে ধরতে না পারলেও আমেরিকার বিরুদ্ধে অপ্রতিরোধ্য ফুটবল উপহার দিল পেলের দলের মেয়েরা। অন্য দিকে, আমেরিকা দুর্বল প্রতিপক্ষ ভারতকে সামনে পেয়ে ৮ গোল দিলেও এই ম্যাচে শেয়ানে শেয়ানে টক্করে আমেরিকা বিশেষ কিছু করতে পারেনি। তবে ম্যাচে নিয়ন্ত্রণ ছিল তাঁদের। বল পজিশনেও এগিয়ে ছিল তারা। কিন্তু ব্রাজিলের অভেদ্য ডিফেন্স এবং প্রাচীরেরর মতো দাঁড়িয়ে থাকা গোলরক্ষক লেইলেনকে টলাতে পারেনি আমেরিকা।

ম্যাচের দু'টি গোলই আসে প্রথমার্ধে। ম্যাচের ৩৩ মিনিটে ওনিয়েকা গামেরোর পাস থেকে গোল করে আমেরিকাকে এগিয়ে দেন নিকোলেতা কিওরপেস। যদিও অনেক আগেই আমেরিকা এগিয়ে যেতে পারত যদি প্রথমার্ধে একাধিক নিশ্চিত গোল না বাঁচাতেন ব্রাজিলের গোলরক্ষক লেইলেন। ১৭ মিনিটে মিয়া ভুটার গোলমুখী শট বাঁচিয়ে দেন তিনি। ২২ মিনিটে দুর্দান্ত দক্ষতায় তিনি রক্ষা করেন নিকোলিতার শট। আমেরিকার গোলের চার মিনিটের মাথায় সমতা ফিরিয়ে আনে ব্রাজিল। ৩৭ মিনিটে ক্যারেলোর দূরপাল্লার শটের লাইনে থেকেও দলের পতন রোধ করতে পারেননি গোলরক্ষক ভিক্টোরিয়া সাফরাদিন। তাঁর হাতের তলা দিয়ে বল জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধে দুই শক্তিধর দেশ একে অপরকে মেপে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেড়ায়। যদিও ব্রাজিলের থেকে অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে নিজেদের মেলে ধরে আমেরিকা। ইউএসএ-এর মুহূর্মুহু আক্রমণ আছড়ে পড়ছিল ব্রাজিলের রক্ষণে। কিন্তু ব্রাজিলের গোলরক্ষককে টলানোর মতো দক্ষতা ছিল না আমেরিকার কোনও ফুটবলারের। একের পর এক আমেরিকার নিশ্চিত গোল বাঁচান লিইলেন। প্রথম দশ মিনিটের মধ্যেই তিনটি নিশ্চিত গোল বাঁচান ব্রাজিলের গোলরক্ষক। এত কম বয়সে যে ভাবে একের পর এক, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দলকে একার হাতে আগলে এসেছেন তাতে তাঁর সম্পর্তে যতটাই বলা হোক না কেন ততটাই কম। ৪৮ মিনটি, ৫১ মিনিট এবং ৫৮ মিনিটে পরের পর সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন লেইলেন। ৬৫ মিনিট এবং ৭৫ মিনিটেও তাঁর বিশ্বমানের গোলরক্ষা ব্রাজিলকে সাহায্য করে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। তিনিই এই ম্যাচের সেরা নির্বাচিত হন।

ম্যাচ শেষে তিনি জানালেন এখনও পর্যন্ত ফুটবল কেরিয়ারের সেরা ম্যাচটা খেলে ফেললেন কলিঙ্গ স্টেডিয়ামে। তিনি বলেন, "এখন পর্যন্ত আমার কেরিয়ারের সেরা ম্যাচটা খেললাম।" তবে, শুধু নিজে সমস্ত কৃতিত্ব নিতে রাজি নন, গোটা দলকেও এই সাফল্যের ভাগিদার মানেন তিনি। তাঁর কথায়, "আমি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরেছে ভাল লাগছে কিন্তু এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, গোটা দল দুর্দান্ত খেলেছে। যতটা কৃতিত্ব আমার ততটাই কৃতিত্ব গোটা দলের।" ব্রাজিলের কোচ সিমোনেও খুশি তাঁর দলের এই মেয়ের জন্য।

অপর দিকে, অসংখ্য সুযোগ তৈরি করেও জিততে না পারায় হতাশ নয় আমেরিকার কোচ নাতালিয়া অ্যাসট্রন। তিনি বলছিলেন, "আমি হতাশ নই এই ড্র-এ। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি। মেয়েরা এতগুলো সুযোগ তৈরি করছে এটা অত্যন্ত পজিটিভ দিক। ফিনিশিং নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। এই দলটাই মনে রাখবেন শেষ ম্যাচে আট গোল মেরেছিল।" তিনি জানিয়েছেন মিয়া-নিকোলেতারা আজকের দিনে বিশ্রাম করবে। শুক্রবার থেকে পরবর্তী ম্যাচ নিয়ে ভাববেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+