Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

East Bengal FC: কোচের আগমনের দিনেই বিরাট ঘোষণা, লাল হলুদে ফিরলেন দেবজিৎ মজুমদার

দলবদলের বাজারে আবারও চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মোহনবাগান এসজি যেখানে বিদেশির নাম ঘোষণা করে চমক দিয়েছেন তখন লাল হলুদ শিবিরের টেক্কা বঙ্গ সন্তানরাই। ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন করলেন দেবজিৎ মজুমদার। অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদার ইমামি ইস্টবেঙ্গল এফসিতে দুই বছরের জন্য যোগ দিলেন।

এরআগেও দুই মরশুম লাল হলুদ জার্সিতে খেলেছেন উত্তরপাড়ার বঙ্গ সন্তান। এটি হতে চলেছে দেবজিৎ মজুমদারের তৃতীয় মরশুম। আগামী ২০২৫-২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি ইস্টবেঙ্গল। দেবজিৎ এরআগে ২০১১-১২ সালে ক্লাবের প্রতিনিধিত্ব করার পরে লাল হলুদ শিবিরে ফের যোগ দেন ২০২০-২১ মরশুমে। মাঝে কয়েক মরশুম চেন্নাইয়িন এফসিতে কাটানোর পর ফের কলকাতার দলে নাম লেখালেন দেবজিৎ।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের আগমনের দিনই দেবজিৎ মজুমদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। লাল হলুদ কোচ একটি বার্তায় বলেছেন, দেবজিৎ অত্যন্ত অভিজ্ঞ আইএসএল এবং আই-লিগে গোলরক্ষক। আমি তাকে ভারতে আমার প্রথম বছর থেকে চিনি, ২০১৬ সাল থেকেই। তারপর থেকে ও দৃঢ়তা এবং দুর্দান্ত ব্যক্তিত্বের সাথে পারফরম্যান্স করে চলেছেন। তাঁর আগমন আমাদের গোলরক্ষক বিভাগে আরও শক্তি যোগ করল এবং আমাদের রক্ষণাত্মক স্তরকে শক্তিশালী করল।"

লাল হলুদে সই করার পর দেবজিৎ মজুমদার বলেন, এটা আমার জন্য ঘরে ফেরার মতোই অনূভূতি। আমার কেরিয়ারে প্রথম বড় ক্লাব ছিল ইস্টবেঙ্গল। আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ কার্লেস কুয়াদ্রাত এবং ইমামিকে ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য।'

প্রাক্তন আইএসএল এবং আই-লিগ বিজয়ী গোলরক্ষক আৱও বলেছেন, করেছেন, এই মহান ক্লাবের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমি জানি কতটা আবেগ জড়িয়ে আছে এই জার্সির সঙ্গে। আমি ভক্তদের বলতে চাই যে আমি চেষ্টার কোনও খামতি রাখব নাএই ক্লাবটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে। আমাদের ভক্তরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

মঙ্গলবার মাঝরাতে কলকাতায় চলে এসেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত সহ দলের বাকি সাপোর্ট স্টাফরা। মধ্য রাতে এলেও তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একঝাঁক লাল-হলুদ সমর্থক। ক্লাবের পক্ষ থেকে ফুল উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। কুয়াদ্রাত এখন ম্যাজিক ম্যান লাল হলুদ সমর্থকদের কাছে। গত মরশুমে ডুরান্ড ফাইনাল হারলেও, সুপার কাপ জিতে শতাব্দী প্রাচীন ক্লাব ১২ বছরের ট্রফি খরা কাটান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+