শহরে এলেন রোনাল্ডোকে আটকে দেওয়া লা-লিগার ফুটবলার
শহরে এলেন রোনাল্ডোকে আটকে দেওয়া লা-লিগার ফুটবলার
মহামেডানের হয়ে আই লিগ খেলতে শহরে পা রাখলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকে দেওয়া লা-লিগায় খেলা ফুটবলার মহম্মদ ফাতাউ। সাদা-কালো আর্মির হয়ে ট্রফি জেতাতে সোমবার বিকেলে শহরে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাঁকে মালা-উত্তরীয় পরিয়ে সমর্থকরা অভ্যর্থনা জানায়।

২৭ বছর বসয়ী ঘানার মিডফিল্ডারের লা-লিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১১-১৩ পর্যন্ত গ্রানাডার বি দলে খেলেছেন। পরবর্তী সময় স্প্যানিশ লিগে গ্রানাডা জার্সিতে খেলেছেন তিনি। মাঝে লোনে রায়ো ভালেকানো দলের হয়েও ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও খেলেছেন এই ডিফেন্ডার। গ্রানাডার হয়ে লা-লিগায় তাঁর ম্যাচ সংখ্যা ৯টি।

এবার ভারতে এসে মহামেডানকে আই লিগ দেওয়া স্বপ্ন বাস্তবায়িত করতে চান বলে ফাতাউ জানালেন। লা-লিগায় খেলা ডিফেন্ডারকে সই করিয়ে বড় চমক দিয়েছে মহামেডান। মহামেডানের হয়ে ভারতে খেলতে এসে ফাতাউ জানিয়েছেন, 'প্রথমবার ভারতে খেলতে এলাম। মহামেডানের হয়ে খেলার সুযোগ পয়ে খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে বরাবর পছন্দ করি। ক্লাবের ঐতিহ্যের কথা শুনেছি। এবার ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নিজেকে উজার করে দিতে চাই।'












Click it and Unblock the Notifications