Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউরোর প্রথম ম্যাচেই দাপুটে জয়, স্কটল্যান্ডকে উড়িয়ে অভিযান শুরু জার্মানির

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪। দাপুটে জয় দিয়েই ইউরো কাপে অভিযান শুরু করল জার্মানি। উদ্বোধনী ম্যাচেই জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে।

খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। ধারে ভারে এগিয়ে ছিল জার্মানরা। খেলার ফলেও তারই প্রমাণ দেখা গেল। ম্যাটের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু জার্মানির আক্রমণ রুখে দেওয়ার মরিয়া প্রয়াস প্রথম থেকেই বজায় রাখে স্কটিশরা।

Euro Cup 2024

ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোল করল জার্মানি। জেসুয়া কিমিচের পাস থেকে গোল করলেন প্লোরিয়ান। তার জোরালো শট স্কটিলস গোলরক্ষক হাতের ছোঁয়া লাগালেও সেভ করতে পারেননি। ফলে ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় জার্মানি। এর ৯ মিনিটেই দ্বিতীয় গোল পেল জার্মানি। তরুণ তুর্কি জামাল মুশিয়ালাদের দ্বিতীয় গোলদাতা। তবের গোলের কারিগরকাই হাভের্টজ।

৩১ মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে কড়া ট্যাকেল করে এবারের টুর্নামেন্টে প্রথম হলুদ কার্ড দেখলেন জার্মানির রবার্ট। তবে ৪৪ মিনিটে বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে কড়া ট্যাকেল করার জন্য সরাসরি লাল কার্ডল দেখলেন স্কটল্যান্ডের রায়া‌ন।রেফারি প্রথমে পেনাল্টি দেননি। কিন্তু ভার-এর সঙ্গে আলোচনার পর পেনাল্টি দেন। সেই সঙ্গে লাল কার্ড দেখান পোর্টিয়াসকে। ভিএআরে দেখার পরই তাঁকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন কাই হাভের্টজ।

৩-০ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জার্মানিত।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার কাজটা ১০ জনের স্কটল্যান্ডের জন্য এমনিই বিরাট চাপের ছিল। জার্মান কোচ বেশ কিছু পরিবর্তন করেন। দুই গোলদাতা হাভের্টজ ও ফ্লোরিয়ানকে তুলে নিকলাস এবং লেরয় সানেকে নামান। ৬৮ মিনিটে মুসিয়ালার পাস থেকে জার্মানির হয়ে চতুর্থ গোল করলেন নিকলাস। ৮৭ মিনিটে জার্মানির রুডিগার আত্মঘাতী গোল করলে স্কোর লাইন হয় ৪-১।

এরপর অতিরিক্ত সময়ে জার্মানির হয়ে পঞ্চম গোলটি করেন এমরে কান। শেষ পর্যন্ত এই ফল ধরে রেখেই মাঠ ছাড়ে জার্মানি। প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা।এবার ঘরের মাঠে অন্যতম ফেভারিট জার্মানি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো।

জার্মানরা একইসঙ্গে ইতিহাস সৃষ্টি করল, জার্মানির ইউরো ইতিহাসে এমনকি সামগ্রিকভাবেও প্রথম ম্যাচে কোনও দলের সবথেকে বড় ব্যবধানে জয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+