দুরন্ত জার্মানির সামনে উড়ে গেল কলম্বিয়া, কোয়ার্টারে জায়ন্টরা

শুরু হয়ে গেল নক আউট পর্বের লড়াই। কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেল জার্মানি

নক আউট পর্বে দুরন্ত শুরু জার্মানির। বড়দের বিশ্ব চ্যাম্পিয়ন দল কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে পৌঁছে গেল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

দুরন্ত জার্মানির সামনে উড়ে গেল কলম্বিয়া, কোয়ার্টারে জায়ন্টরা

এদিন ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল জার্মানি। খেলার ৭ মিনিটে জান ফিতে আরপের বাঁ পায়ের জোরালো শট ঢুকে যায় কলম্বিয়ার গোলে। ৩৯ মিনিটে ফের গোল এবার গোলদাতা ইয়ান বিসেক। বক্সের সেন্টার থেকে হেড জড়িয়ে যায় কলম্বিয়ার জালে। ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। এই স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল জার্মান জায়ন্টরা। গোল করেন জন ইবোহা। জান ফিটে আরপের গোলে সাহায্য করেন। জোয়ান আরপের নিজের নামের পাশে আরও একটি গোলও বসে যায় এরপরেই। ৬৬ মিনিটে আবারও গোল করেন তিনি।

একের পর এক গোলে খেই হারিয়ে ফেলে অনুর্ধ্ব ১৭ কলম্বিয়া দলের ফুটবলাররা। কোনও সময়েই ম্যাচে ফিরতে পারেনি তারা। ৪-০ গোলে ম্যাচে জিতে যায় জার্মানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+