অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে হার জার্মানির
রাশিয়ায় বিশ্বকাপের মঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল জার্মানি। চোট কাটিয়ে ফিরে দলকে জয় এনে দিতে পারলেন না ম্যানুয়েল ন্যূয়ার।
রাশিয়ায় বিশ্বকাপের মঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামার আগে ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল জার্মানি। চোট কাটিয়ে ফিরে দলকে জয় এনে দিতে পারলেন না ম্যানুয়েল ন্যূয়ার। এই হার নিঃসন্দেহে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়ে গেল জোয়াকিম লো-এর দলের।
অস্ট্রিয়ার সঙ্গে ২-১ গোলে হারতে হলেও ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল জার্মানির দখলে। এদিন ম্যাচের এগারো মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ওজিল। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে গোল পেয়ে যাওয়ায় আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় জার্মানি। কিন্তু বার বার মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে সেই ভাবে দানা বাঁধছিল না আক্রমণ। কিছু মিস করেন জার্মান ফরওয়ার্ড লাইনের ফুটবলাররাও।

প্রথমার্ধ শেষে ১ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। জার্মানির সামনে প্রথমার্ধে বিশেষ কিছু কর উঠতে পারছিল না অস্ট্রিয়াও।
তবে, দ্বিতীয়ার্ধে যখন এই দুই দল মাঠে নামে, তখন আকস্মিক ভাবে বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আট মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে অস্ট্রিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন মার্টিন। মার্টিনের গোলের পনেরো মিনিটের মাথায় ফের ঝলসে ওঠে অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার আলেসান্দ্রো। দ্বিতীয় গোলটির কোনও জবাব ছিল না ন্যূয়ারের কাছে।
দীর্ঘ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা এই অভিজ্ঞ গোলরক্ষককে এক বারের জন্য এদিন খুব আত্মবিশ্বাসী মনে হয়নি।
তবে, এই হার বিশ্বকাপের আগে জার্মান শিবিরের চিন্তা যে বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না!












Click it and Unblock the Notifications