১-০ গোলে চিলেকে হারিয়ে প্রথমবার কনফেডারেশনস কাপ জিতল জার্মানি
প্রথমবার কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন হল জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় লারস স্টিন্ডলের করা গোলই জার্মানিকে চিলের বিরুদ্ধে জিতিয়ে চ্যাম্পিয়ন করল।
বিশ্বকাপ জয়ের পর এবার কনফেডারেশনস কাপেও জার্মানির জয়ধ্বজা উড়ল। ম্যাচের প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় লারস স্টিন্ডলের করা গোলই জার্মানিকে প্রথমবার কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন করল। চিলের বিরুদ্ধে ১-০ গোলে জিতল জার্মানি।
ফলে ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে ফের একবার জার্মানরা যে প্রবল দাবিদার তা যেন দু'বছর আগেই বুঝিয়ে দিলেন টিমো ওয়েমার, সেবাস্টিয়ান রুডি, জুলিয়ান ড্রাক্সলারের দল।

এদিন রাশিয়ার মাটিয়ে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ফাইনাল খেলে জিতল জার্মানি। ২০১৮ সালের বিশ্বকাপের আসরও বসতে চলেছে রাশিয়াতেই। এদিন চিলে ম্যাচের বাকী ৭০ মিনিট ধরে ম্যাচে সমতা ফেরানোর অনেক চেষ্টা করে গিয়েছে। তবে জার্মান ডিফেন্সকে ভাঙতে পারেনি। চিলের অভিজ্ঞতায় ভরা মাঝমাঠ বা আক্রমণ ভাব পেরে ওঠেনি তরুণ জার্মানির সঙ্গে।
এমনিতে এই সময়টা চিলে স্বপ্নের দৌড় দৌড়চ্ছে। ২০১৫ ও ২০১৬ সালে চিলে কোপা আমেরিকা কাপ জিতেছে। তাও শেষবারে লিওনেল মেসির আর্জেন্তিনাকে হারিয়ে। এছাড়া এবছর কনফেডারেশনস কাপের ফাইনালেও উঠেছে। অনেকেই আশা করেছিলেন চিলে এবারও কামাল দেখাবে। তবে জার্মানদের সামনে পড়ে আরতুরো বিদাল, পাবলো এরমান্দেজ, মার্সেলো দিয়াজ, ক্লদিয়ো ব্রাভোদের স্বপ্নের দৌড় থেমে গেল।












Click it and Unblock the Notifications