পাঁচ বছর ব্রাত্য থাকার পর জার্মানি দলে ফেরাল ২০১৪ বিশ্বকাপের নায়ককে, এক নজরে জার্মানদের বিশ্বকাপ স্কোয়াড
পাঁচ বছর ব্রাত্য থাকার পর জার্মানি দলে ফেরাল ২০১৪ বিশ্বকাপের নায়ককে, এক নজরে জার্মানদের বিশ্বকাপ স্কোয়াড
২০১৪ বিশ্বকাপের নায়ককে অবশেষে দলে ফেরাল জার্মানি। দীর্ঘ পাঁচ বছর দলের বাইরে থাকার পর জার্মানির দলে সুযোগ পেলেন মারিও গোতজে। ২০১৭ সালে ফ্রান্সের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর থেকে আর তাঁকে দেখা যায়নি জার্মানির জার্সিতে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জোয়াকিম লো-এর দলে জায়গা পাননি এনট্র্যাকট ফ্র্যাঙ্কফুটের ৩০ বছর বয়সী এই ফুটবলার।

দলে সুযোগ হয়েছে বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার এবং থমাস মুলারের। এই দুই ফুটবলার কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছে এই বছর। বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন বুরুসিয়া ডর্টমুণ্ডের ১৭ বছর বয়সী ইয়ুসুফা মৌকোকো। ইউসুফা ছাড়াও ওয়াডার ব্রিমেনের তরুণ স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ প্রথম বার বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। দলে সুযোগ হয়নি ম্যাটস হিউমেলের। চোটের কারণে দুর্দান্ত ফর্মে থাকা মার্কো রিউসকেও দলে রাখতে পারেননি জার্মানির কোচ হান্সি ফ্লিক। চলতি মাসের শুরুর দিতে অ্যাঙ্কেল ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন চেলসির প্রাক্তন ফুটবলার এবং বর্তমান লিপজিগের ফুটবলার টিমো ওয়ার্নার। ম্যানচেস্টার সিটি ইকের গুণ্ডগান এবং চেলসির কাই হার্ভাটেজ দলে ডাক পেয়েছেন। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন থিলো খেহরার এবং সাউদাম্পটনের সেন্টার-ব্যাক আর্মেল বেলা-কটচাপ।
২৩ নভেম্বর জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। এ ছাড়া গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হবে স্পেন এবং কোস্টা রিকার। গ্রুপ 'ই'-তে রয়েছে জার্মানি।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্র্যাপ
ডিফেন্ডার: আর্মেল বেলা-কোটচাপ, ম্যাথিয়াস গিন্টার, ক্রিশ্চিয়ান গুন্টার, থিলো খেহরের, লুকাস ক্লোসটারমান, ডেভিড রম, অ্যান্তোনিও রুডিগার, নিকো স্কলোটারবেক, নিকোলাস সুলে
মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ড, লিওন গোরেৎজকা, ইকের গুণ্ডগান, জোনাস হোফমান, জোসুয়া কিমিচ, জামাল মুসিয়ালা
ফরওয়ার্ড: করিম আদেয়ামি, নিকলাস ফুলক্রুগ, সার্জে গ্যানার্বি, মারিও গোতজে, কাই হাভার্টেজ, ইউসুফা মউকোকো, থমাস মুলার, লিরয় সানে












Click it and Unblock the Notifications