Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি গার্ড মুলার, জার্মানি সহ ফুটবল বিশ্বে শোক

৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি গার্ড মুলার, জার্মানি সহ ফুটবল বিশ্বে শোক

৭৫ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি গার্ড মুলার। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জার্মানির ফুটবল গ্রেট। বায়ার্ন মিউনিখের তরফে এক বিবৃতি জারি করে এই দুঃখের খবর জানানো হয়েছে। ডের বম্বারের প্রয়াণ ফুটবল মহলে যে শূন্যতা তৈরি করল তা পূরণ হওয়ার নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুলারের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে ফুটবল বিশ্ব।

৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি গার্ড মুলার, জার্মানি সহ ফুটবল বিশ্বে শোক

এফসি বায়ার্ন মিউনিখের সভাপতি হার্বার্ট হেইনর, গার্ড মুলারের প্রয়াণ জার্মানি তথা ক্লাবের জন্য কালো দিন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এবং দুর্দান্ত মানুষের চলে যাওয়াটা কেবল জার্মানি নয় বিশ্ব ফুটবলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন হেইনর। মুলারকে ছাড়া বায়ার্নের কথা ভাবাই যায় না বলেও জানিয়েছেন সভাপতি। কিংবদন্তি ফুটবলারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের সিইও তথা প্রাক্তন গোলরক্ষক অলিভার কান।

১৯৪৫ সালের ৩ নভেম্বর জার্মানির নর্দলিনজেনে জন্ম হয়েছিল গার্ড বা গেরহার্ড মুলারের। ১৯৬৬ সালে তিনি পশ্চিম জার্মানি দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে চুটিয়ে ফুটবল খেলা মুলার ৬২টি ম্যাচ খেলে ৬৮টি গোল করেছেন। যা এক জাতীয় রেকর্ড। ৭৪টি ইউরোপীয়ান ক্লাব গেমে ৬৬টি গোল করা মুলার ১৯৬৪ সালে এফসি বায়ার্ন মিউনিখে খেলা শুরু করেছিলেন। যে ক্লাবের হয়ে ৬০৭টি ম্যাচ খেলে ৫৬৬টি গোল করেছিলেন ডের বম্বার। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ৩৬৫টি গোল করেছেন মুলার। যে রেকর্ড এখনও পর্যন্ত কেউ ছুঁতে পারেননি।

১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন গার্ড মুলার। ওই ক্লাবের হয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ, তিনটি ইউরোপীয়ান কাপ ও একটি ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ জিতেছেন। একই ক্লাবের চার বার বুন্দেসলিগা ও চার বার ডিএফবি কাপ জিতেছে গার্ড। ১৯৭২ সালে জাতীয় দলের জার্সিতে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন দের বম্বার। ১৯৭৪ সালে তাঁর দুর্দান্ত ফুটবল পশ্চিম জার্মানিকে বিশ্বকাপও জিতিয়েছিল। মিউনিখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালে জয়সূচক গোলটি এসেছিল মুলারের বুট থেকে।

১৯৭৪ সালের বিশ্বকাপে মোট ৪টি গোল করেছিলেন মুলার। দুটি বিশ্বকাপ খেলে মোট ১৪টি গোল করে তিনি ৩২ বছর রেকর্ড নিজের করে রেখেছিলেন। ২০০৬ সালের বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন ফরোয়ার্ড রোনাল্ডো। ১৯৭২ সালে এক মরসুমে ৮৫টি গোল করার বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেটি ৪০ বছর অক্ষত ছিল। ২০১২ সালে বার্সেলোনার জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন লিওনেল মেসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+