জোয়াকিম লোয়ের দুটি সিদ্ধান্তেই মিলল জয়ের কড়ি, সুইডেনকে মাত দিল জার্মানি
বিরতিতে জার্মান কোচের দুটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিল এদিন। জার্মানি মরণ-বাঁচন ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের অবস্থান মজবুত করল।
বিরতিতে জার্মান কোচের দুটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিল এদিন। জার্মানি মরণ-বাঁচন ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের অবস্থান মজবুত করল। একেবারে ভেন্টিলেশন থেকে ফিরে এল তারা। পিছিয়ে পড়েও যে অদম্য লড়াই দেখাল জোয়াকিম লো-এর ছেলেরা, তা অমর অক্ষরে লেখা থাকবে বিশ্বকাপ ইতিহাসের পাতায়।
বিরতিতে দুটি পরিবর্তন নিয়েছিলেন লো। ডক্সলারের জায়গায় এনেছিলেন মারিও গোমেজকে। আর নামিয়েছিলেন মার্কো রিউজকে। এই দুজনের যুগলবন্দিই কোচকে হাতেনাতে ফল দিলেন। গোমেজের বাড়ানো পাস থেকে ৪৭ মিনিটের মাথায় ১-১ করলেন রিউজ। ব্যস, তারপর শুধু জার্মানিদের ঝড় বইল।

মাঠে নেমেই সুইডেনের জালে বল জড়িয়ে জার্মানিকে খেলায় ফিরিয়ে আনেন মার্কো রিউজ। গোল শোধের পর থেকেই জার্মানি মরিয়া হয়ে ওঠে জয়ের জন্য। আর একটি গোল চাই। তার জন্য চেষ্টার কসুর নেই। অল আউট আক্রমণে ঝাঁপিয়ে পড়ল টানা ৪৫ মিনিট। আর একেবারে শেষ লগ্নে ফসল তুলল জার্মানি। অকুতোভয় মানসিকতা দেখিয়ে জয় ছিনিয়ে আনসল সুইডেনের কাছ থেকে।
এরই মধ্যে ৮১ মিনিটের মাথায় লালকার্ড দেখে বেরিয়ে যান বোয়েতং। তবে ১০ জন হয়ে গেলেও আক্রমণের গতি রোধ হয়নি। খেলা শেষ হয়ে তখন ১ মিনিটে বাকি। তখনই ফ্রিকিক পায় জার্মানি। ক্রুজের শট অলিসনকে পরাস্ত করে আশ্রয় নেয় সুইডেনের জালে। জার্মানি কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়ী হয় ২-১ গোলে।
তবে এর মধ্যে অবশ্য নিশ্চিত গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। জার্মানির ভাগ্য সহায় সেই গোল হয়নি। পক্ষান্তরে জার্মানিও নিশ্চিত গোল মিস করেছিল ম্যাচের শেষ লগ্নে। মোট কথা আক্রমণ-প্রতি আক্রমণে এই উপভোগ্য ম্যাচ থেকে দুইজলই সুযোগ পেয়েছিল, জার্মানি সুযোগের সদ্ব্যববার করে জয়ের দেখা পেল। সুইডেন পিছিয়ে পড়ল খানিকটা।
কারণ শেষ ম্যাচ সুইডেনকে খলেত হবে মেক্সিকোর সঙ্গে। তুলনায় সহজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে পাবে সুইডেন। তারপর উভয়ে ম্যাচ জিতলে একই পয়েন্ট হয়ে গেলে সুইডেনকে হারানোর কারণে জার্মানিই চলে যাবে নক আউটে। সুইডেনকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।












Click it and Unblock the Notifications