কেমন ছিল রাশিয়ার পাঁচটি গোল, জেনে নিন

রাশিয়া প্রমাণ করে দিলে তাদের দেশে ফুটবলে মান এখনও অনেক উপরে অন্যান্য দেশের তুলনায়।

বিশ্বকাপ শুরুর আগে অধিকাংশ বিশেষজ্ঞই বিশেষ কোনও গুরুত্ব দেননি রাশিয়াকে। আয়োজক দেশ হিসেবে সুযোগ পাওয়া রাশিয়াকে বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসেবে না মনে করার পিছনে তাঁদের যুক্তি ছিল সাম্প্রতিক সময়ে রাশিয়ার পারফরম্যান্স।

কেমন ছিল রাশিয়ার পাঁচটি গোল, জেনে নিন

তবে, সাম্প্রতিক ফর্ম এবং বিশ্বকাপের লড়াই যে সম্পূর্ণ আলাদা তা দেখিয়ে দিয়েছে রাশিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে এশিয়ার অন্যতম কঠিন প্রতিপক্ষ সৌদি আরবকে। কোনও ভাবে সৌদির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে রাশিয়া তেমনটা কিন্তু নয়! বেশ দাপট দেখিয়ে, গোটা ম্যাচে নিয়ন্ত্রণ রেখে পাঁচ গোলে হারিয়েছে রাশিয়া।

Some very interesting stats from #RUSKSA.

For @TeamRussia, there's only one that matters.

⚽️⚽️⚽️⚽️⚽️ #WorldCup pic.twitter.com/FxLVv2S6uy
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 14, 2018

ম্যাচের ১২ মিনিটে রাশিয়ার হয়ে গোলের খাতা খোলেন গাজিনস্কি। আলেকজান্ডার গোলভিনের পাস থেকে বাজ পাখির মতো লাফিয়ে হেডে গোল করে যান তিনি।

রাশিয়ার হয়ে ৪৩ মিনিটে গোলের ব্যবধান বাড়ান চোট পাওয়া অ্যলান জেগভের পরিবর্তে মাঠে নামা ডেনিস চেরিসেভ। জোবনিনের বাড়ানো পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে যান তিনি। রাশিয়ার পক্ষে ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে রাশিয়া। ম্যাচের ৭৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা জিউবা গোল করে যান হেডে। অনবদ্য স্পট জাম্পের নমুনা রাখেন তিনি। গোলভিনের বাড়ানো সেন্টার নিখুঁত ভাবে জালে জড়িয়ে দেন এই তারকা ফুটবলার।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে রাশিয়াকে ৪-০ গোলের লিড এনে দেন সেই চেরিসেভ। জিউবার বাড়ানো বল অসাধারণ দক্ষতায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়াল শটে জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের অন্তিম মিনিটে রাশিয়াকে পাঁচ গোলের ল্যান্ডমার্ক ছুঁতে সাহায্য করেন গোলভিন। বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিক ডান পায়ের নিখুঁত শটে জালে জড়িয়ে দেন তিনি।

জোড়া গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন চেরিসেভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+