বার পুজোয় বড় চমক বাগানের, চুনীর নামাঙ্কিত ফটক উদ্বোধন করবেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার
বার পূজায় বড় চমক মোহনবাগানের। বৈশাখের প্রথমদিনেই চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের নতুন ফটকের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।সোনার হাতে সোনার কাঁকন।
দেবাশিস দত্তের নেতৃত্বাধীন মোহনবাগানের নতুন কমিটি ক্ষমতায় আসার পর থেকেই গত এক বছরে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন গাভাস্কারকে দিয়ে ক্লাবের নব নির্মিত মূল ফটকের উদ্বোধন করানো। গত কয়েক মাস ধরেই পুরনো মূল ফটক পাল্টে নতুন আঙ্গিতে নতুন মোড়কে শুরু হয়েছে গঙ্গাপাড়ের ক্লাবে প্রধান দরজা তৈরির কাজ।

এই অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রিসভার আরও এক সদস্য তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। গত বছর থেকেই একটু নতুন আঙ্গিকে বার পুজ পুজোর প্রচলন শুরু করে মোহনবাগান ক্লাব। ঐতিহ্যমন্ডিত এই ময়দানি সংস্কৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানকেও। এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে দোহারের পারফরমেন্স।


এদিকে বার পুজোর প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলেও। এখনও পর্যন্ত বিশেষ কিছু পরিকল্পনা লাল হলুদের নেই। দল গঠনে ব্যস্ত কর্তারা। ইমামী প্রতিনিধিরা আসবেন ক্লাবের বার পুজোর অনুষ্ঠানে। কোচের নাম ঘোষণা হবে বলে ময়দানে গঞ্জন। কিন্তু সুপার কাপ চলায় সেই সম্ভবনাও কম।












Click it and Unblock the Notifications