Jordan Henderson: আয়াক্সে অভিষেক হেন্ডারসনের, গ্যালারিতে সাউথগেট! খেলায় শেষ হাসি হাসল কে?

Jordan Henderson: এফসি আয়াক্সের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেললেন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। আর ভিআইপি গ্যালারিতে বসে সেই ম্যাচ দেখলেন ইংল্যান্ডের জাতীয় দলের হেড কোচ গ্যারেথ সাউথগেট।

আয়াক্সের এই ম্যাচটি ছিল পিএসভি-র বিরুদ্ধে। এগিয়ে গিয়েও শেষ অবধি ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো আয়াক্সকে। তবে প্রথম ম্যাচেই নজর কাড়লেন হেন্ডারসন।

Jordan Henderson: আয়াক্সে অভিষেক হেন্ডারসনের, গ্যালারিতে সাউথগেট!
PA Wire
Jordan Henderson: আয়াক্সে অভিষেক হেন্ডারসনের, গ্যালারিতে সাউথগেট!

লিভারপুলের প্রাক্তন অধিনায়ক আয়াক্সে যোগ দিয়েছিলেন জানুয়ারির মাঝামাঝি। তবে গতকালই নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচটি খেলতে নামলেন। এর আগে সৌদি আরবের আল ইত্তিফাক দলে প্রায় ৬ মাস কাটিয়েছেন হেন্ডারসন। ওয়ার্ক পারমিট আসতে দেরি হওয়ায় আয়াক্সের হয়ে মাঠে নামার জন্য এতদিন অপেক্ষা করতে হলো তাঁকে।

হেন্ডারসন গতকালের ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। ইওহান ক্রুয়েফ অ্যারেনায় ১৯ মিনিটের মাথায় গোল করে আয়াক্সকে এগিয়ে দিয়েছিলেন স্টিভেন বেরঘুইস। যদিও ৩৪ মিনিটে লুক ডে ইয়ংয়ের গোলে সমতা ফেরায় গ্রুপশীর্ষে থাকা পিএসভি। তবে এক পয়েন্ট নিয়েও স্বস্তি আয়াক্স শিবিরে।

সাউথগেট এই ম্যাচটি দেখতে আসা প্রসঙ্গে হেন্ডারসন বলেন, আশা করি তিনি সঠিক ম্যাচই বেছে নিয়েছেন এবং উপভোগ করেছেন। মাঠে পরিবেশ ছিল অনবদ্য। এই দিনটা আমার ও আমার পরিবারের কাছে একটি বিশেষ দিন হয়েই রইল। এই ক্লাবের হয়ে প্রথম ম্যাচ সত্যিই স্পেশ্যাল। সেই সঙ্গে স্পেশ্যাল এই স্টেডিয়ামটিতে খেলা।

আয়াক্স এখনও পয়েন্ট তালিকায় ২১ পয়েন্ট পিছনে রয়েছে পিএসভির চেয়ে। হেন্ডারসন বলেন, এখনও খেলার উন্নতি ঘটাতে হবে। তবে এই ক্লাবে খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গৌরবের। শেষ অবধি আমরা জয় ছিনিয়ে নিতে পারিনি, এটা দুর্ভাগ্যের। তবে এগিয়ে চলার জন্য এক পয়েন্টও গুরুত্বপূর্ণ।

হেন্ডারসনের কথায়, পিএসভি দুর্দান্ত দল। চলতি মরশুমে অপরাজেয় রয়েছে। কিন্তু শেষদিকে কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে এই ম্যাচে আমরা জিততাম। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে বল জালে জড়াতে না পারাটা দুর্ভাগ্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+