রোনাল্ডোর অভাব ভোগাবে না রিয়ালকে, জেনে নিন কে বললেন এই কথা
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবর্তন হিসেবে গ্যারেথ বেলকে দেখছেন না লোপেতগুই।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর পর অনেকেই রোনাল্ডোর জায়গায় দেখতে শুরু করেছেন গ্যারেথ বেলকে।

মনে করা হচ্ছে এবার রোনাল্ডোর পরবর্তী সময়ে রিয়ালকে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব অনেকটাই গ্যারেথ বেলের উপর।
বিশেষ করে এই প্রত্যাশা আরও বেড়েছে প্রি সিশনে গ্যারেথ বেলের অনবদ্য পারফর্ম্যান্সের পর। গ্যারেথের দুরন্ত পারফর্ম্যান্সেরস সুবাদেই রোনাল্ডোর নতুন ক্লাব জুভেন্তাসকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এস রোমার বিরুদ্ধেও রিয়াল মাদ্রিদ যে জয় পেয়েছে, তার নেপথ্যেও বড় অবদান রয়েছে বেলের।
তবে, বেলক কোনও ভাবেই রোনাল্ডোর পরিবর্ত হিসেবে দেখছে না রিয়ালের নতুন হেড স্যার লোপেতগুই। স্পেনের প্রাক্তন কোচ বলেন, 'এখানে কারোর জায়গা ভরাট করার বিষয়ে নেই। দলের সকলেই অংশ, দলকে সকলকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিষয়ে কোনও সংশয় নেই যে, বড় মাপের ফুটবলার গ্যারেথ। ও ওর কাজই করবে। তবে, কারোর সঙ্গে আমি তুলনায় বিশ্বাসী নই।'
তাঁর আরও সংযোজন, 'ওর একার কাঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নেই, এটা একটা দল। সকলকেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ও ওর সেরাটা দিয়ে সব সময়েই চেষ্টা করবে।'
রোনাল্ডোর সম্পর্কে তিনি বলেন, 'রোনাল্ডো না থাকলেও তাঁর অভাব দল বোধ করবে না।'
প্রসঙ্গত, গত ৮ মরসুমে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।












Click it and Unblock the Notifications