Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন ঠিকানা জানিয়ে দিলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মহাতারকা

রিয়াল মাদ্রিদ অতীত, নতুন ঠিকানা জানিয়ে দিলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী গ্যারেথ বেল

মরসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাতে চলেছেন তা নিশ্চিত করে দিয়েছিলেন গ্যারেছ বেল। অবশেষে পরবর্তী ঠিকানা বেছে নিলেন ৩২ বছয় বয়সী ওয়েলস তারকা। মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জলস এফসি'তে যোগ দিলেন বেল।

নতুন ঠিকানা জানিয়ে দিলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মহাতারকা

এর আগে লস অ্যাঞ্জলস টাইমসে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল ১ জুলাই থেকে লস অ্যাঞ্জলস এফসি'র হয়ে খেলতে পারবেন বেল। ইএসপিএল-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহের শেষের দিকে আমেরিকার ক্লাবটির হয়ে চুক্তি করতে উড়ে যাবেন ওয়েলস কিংবদন্তি। প্রাথমিক ভাবে লস অ্যাঞ্জলস এফসি'র হয়ে এক বছরের চুক্তি করবেন বেল যেখানে আরও এক বছর সেই চুক্তি বাড়ানোর উপায় থাকবে।

একটা সময়ে বিশ্বের সর্বাধিক মূল্যবান ফুটবলার ছিলেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের হয়ে আট মরসুম কাটিয়েছেন গ্যারেথ। রিয়াল থেকে ২০২০-২১ মরসুমে লোনে তিনি যান পুরনো ক্লাব টোটেনহ্যাম হটস্পারে। ফের ২০২১ মরসুমে ফিরে আসেন রিয়ালে এবং তাদের হয়েই গত মরসুম খেলেন। রিয়ালের হয়ে তিন বার লা লিগা এবং পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ওয়েলম্যান।

নতুন ঠিকানা জানিয়ে দিলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মহাতারকা

টোটেনহ্যামের হটস্পারের হয়ে ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পরই বেল সই করেছিলেন রিয়াম মাদ্রিদে। বেলের পেশাদার ফুটবল কেরিয়ারে প্রথম ক্লাব সাউদ্যাম্পটন। ওয়েলস-এর জাতীয় দলের অধিনায়ক বেল নিজের দেশের হয়ে ১০৬ ম্যাচে ৩৯টি গোল করেছেন। ক্লাব কেরিয়ারে তাঁর মোট গোল এখনও পর্যন্ত ১৩৯টি।

দীর্ঘ সময় পর এই বছর ওয়েলসকে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছনোর নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গ্যারেথ বেল। ১৯৫৮ ফিফা বিশ্বকাপের পর দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২-এর মূল পর্বে নিজের দেশকে জায়গা করে দিয়েছেন বাম পায়ের সৃষ্টিশীল এই ফুটবলার। কাতারে গ্রুপ পর্বের ম্যাচে ওয়েলস মুখোমুখি হবে আমেরিক, ইংল্যান্ড এবং ইরানের।

লস অ্যাঞ্জলস এফসি'র দ্বিতীয় হাইপ্রোফাইন ফুটবলার হিসেবে সই করতে চলেছেন বেল। আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসর নেওয়া ইতালি অধিনায়ক এবং জুভেন্তাস কিংবদন্তি জিওর্জিও চিলিনি'কে গত মাসেই সই করিয়েছে ক্লাবটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+