কলকাতা এখন তাঁর ভিটে মাটি, ব্রাজিলিয় এই ফিটনেস ট্রেনার এখন ময়দানের প্রাণ
কলকাতা ময়দানে অনেক দিন হয়ে গেল। মোহনবাগান থেকে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ময়দানে নামবেন মিরান্ডা গার্সিয়া
ব্রাজিলিয়ান ফিটনেস ট্রেনার। কলকাতা ময়দানে পা রেখেছিলেন ইউনাইটেড স্পোর্টসের হাত ধরে। তারপর সেখান থেকে মোহনবাগান তাঁকে তুলে নেয়। ২০১৪-র জুন মাস থেকে টানা তিন বছর মোহনবাগানকে আগলে রেখেছিলেন। তাঁর ফিটনেস ট্রেনিংয়ে গঙ্গাপাড়ের ক্লাবে এসেছে আই লিগ, এসেছে ফেড কাপ। কলকাতা ময়দানে ফিটনেসকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি।[আরও পড়ুন:নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব ]

এবার নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে গার্সিয়া। ২৫ বছরের অভিজ্ঞতার নির্যাস দিয়ে এবার লালহলুদকে চোটমুক্ত রাখার কঠিন দায়িত্ব তাঁর হাতে। সদস্য-সমর্থকরাও উচ্ছ্বসিত গার্সিয়াকে পেয়ে। গত কয়েক মরশুম ইস্টবেঙ্গলকে খুব ভুগিয়েছে চোট -আঘাত সমস্যা। কলকাতা লিগ জিতলেও আই লিগ অধরাই থেকে গেছে। তাই এবার সদস্য সমর্থকদের প্রত্যাশা অনেক। গার্সিয়াও কথা দিচ্ছেন লড়াই জারি রাখার। ইউনাইটেড, মোহনবাগানে একার দায়িত্বে যেভাবে দলকে ফিট রেখেছেন তাতে তাঁর ওপর প্রত্যাশার চাপ থাকবে সেটা জানেন অভিজ্ঞ এই ফিটনেস ট্রেনার।[আরও পড়ুন:'জামিল'দর্শনেই আই লিগকে পাখির চোখ করবে ইস্টবেঙ্গল, বুঝিয়ে দিলেন লালহলুদের নতুন কোচ]

ইস্টবেঙ্গল ক্লাবে এসে প্রথম দিনেই সমর্থকদের অভ্যর্থনায় আবেগে ভাসলেন গার্সিয়া, কথা দিলেন এবার ইস্টবেঙ্গলকেও সাফল্যের রাস্তায় নিয়ে যাবেন। তবে নিজের ফোকাস আরও উঁচুতে করেছেন। জানিয়েছেন কলকাতা ময়দান,হয়ে গেল একটা বৃত্ত শেষ হল, এবার তাঁর লক্ষ্য জাতীয় দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব সামলানো।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications